সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

যুক্তরাজ্যে হাই কমিশনারের সাথে জিএসসির মতবিনিময়

  • আপলোড সময় : ২২-০২-২০২৫ ১০:০১:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০২-২০২৫ ১০:০১:২৭ পূর্বাহ্ন
যুক্তরাজ্যে হাই কমিশনারের সাথে জিএসসির মতবিনিময়
যুক্তরাজ্যে নব নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার আবিদা ইসলামের সাথে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে-র নেতৃবৃন্দের মতবিনিময় গত ১৭ ফেব্রুয়ারি দূতাবাস কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মতবিনিময়য়ে বিগত ৩০ বছরে কমিউনিটির উন্নয়নে জিএসসির অবদান তুলে ধরেন সংঠনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ কমিউনিটির নানা ইস্যু তুলে ধরে হাইকমিশনারের সহযোগিতা কামনা করেন। আবিদা ইসলাম জিএসসিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। ব্রিটেন ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের সেতুবন্ধন দৃঢ়করণে জিএসসি ও হাইকমিশন যৌথভাবে কাজ করবে বলে মতবিনিময়ে আশাবাদ ব্যক্ত করা হয়। বাংলাদেশের বিভিন্ন দুর্যোগকালীন সহযোগিতাসহ জিএসসি ঈদ স্মাইল প্রজেক্ট এবং ওমেন ট্রেনিং সেন্টারের মাধ্যমে শত শত সুবিধাবঞ্চিতদের সহযোগিতা করে আসছে বলে মতবিনিময় সভায় তুলে ধরা হয়। হাইকমিশনার জিএসসির কার্যক্রমের প্রশংসা করেন এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন। নেতৃবৃন্দ হাইকমিশনের কনস্যুলার সার্ভিস জনগণের স্বার্থে ইস্ট লন্ডনের জিএসসির অফিস ব্যবহার করার আহ্বান জানান। নেতৃবৃন্দ জানান, হাইকমিশনের কনস্যুলার সার্ভিস বেইসমেন্টে থাকায় বয়োবৃদ্ধ ও ডিসেবলদের জন্য গমনাগমন কষ্টকর। তাই তারা ব্যাসমেন্ট থেকে উপরের কোন ফ্লোরে স্থানান্তর করার দাবি ও এনআইডি কার্ড সার্ভিস সহজ করার আহবান জানান। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন জিএসসির চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান, সাধারণ স¤পাদক খছরু খান, ট্রেজারার সালেহ আহমদ, জিএসসি কেন্দ্রীয় সহ সভাপতি আরজু মিয়া এমবি ও এম এ মালেক, সাউথ ওয়েস্ট রিজিওনের চেয়ারপার্সন সৈয়দ আখলাকুল আম্বিয়া রাবেল, নর্থ ইস্ট রিজিওনের চেয়ারপার্সন রাজিব বাসিত, ইস্ট মিডল্যান্ড রিজিওনের চেয়ারপার্সন ব্যারিস্টার আব্দুল মজিদ তাহের, চেস্টার নর্থ ওয়েলস রিজিওনের চেয়ারপার্সন আজাদ উদ্দিন, জিএসসির সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি মির্জা আসহাব বেগ, জিএসসি সাউথ ইস্ট রিজিওনের সাবেক চেয়ারপার্সন মোঃ ইসবাহ উদ্দিন, জিএসসির কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি তৌফিক আলী মিনার, সাউথ ইস্ট রিজিওনের ট্রেজারার সুফী সুহেল আহমদ, জিএসসির কেন্দ্রীয় ¯েপাটর্স সেক্রেটারি আবদুল মালিক কুটি, সাংবাদিক আবদুল আজাদ, সাংবাদিক খালেদ মাসুদ রনি প্রমুখ। মতবিনিময়ে হাইকমিশনার আবিদা ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪