সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

২০১৮ সালে নির্বাচনের দায়িত্বে থাকা ৩৩ ডিসিকে ওএসডি

  • আপলোড সময় : ২০-০২-২০২৫ ১০:১৫:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০২-২০২৫ ১০:১৮:০৪ পূর্বাহ্ন
২০১৮ সালে নির্বাচনের দায়িত্বে থাকা ৩৩ ডিসিকে ওএসডি
সুনামকণ্ঠ ডেস্ক ::
বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্বে থাকা ৩৩ জন যুগ্ম সচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক ৬টি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, এসব কর্মকর্তা ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
যেসব কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে তারা হলেন- মো. মতিউল ইসলাম চৌধুরী (৬৮৭১), পরিচালক (যুগ্ম সচিব), দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর। ড. সাবিনা ইয়াসমিন (১৫০৫৭), যুগ্ম সচিব, কৃষি মন্ত্রণালয়। ড. মো. আতাউল গনি (১৫০৬৪), পরিচালক (যুগ্ম সচিব), প্রাথমিক শিক্ষা অধিদফতর। আবু আলী মো. সাজ্জাদ হোসেন (১৫০৬৭), যুগ্ম সচিব (সংযুক্ত), সমাজকল্যাণ মন্ত্রণালয়। এম কাজী এমদাদুল ইসলাম (১৫১০২), (যুগ্ম সচিব)। এস.এম. মোস্তফা কামাল (১৫১৪৫), যুগ্ম সচিব (সংযুক্ত), নৌপরিবহন মন্ত্রণালয়। মো. আবুল ফজল মীর (৬৬৪০), আঞ্চলিক পরিচালক (যুগ্ম সচিব), আঞ্চলিক পরিচালকের কার্যালয়, কারিগরি শিক্ষা অধিদফতর, বরিশাল। মঈনউল ইসলাম (৬৬৪৬), সদস্য- পরিচালক (যুগ্ম সচিব), বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন। মো. ওয়াহিদুজ্জামান (৬৮৫৮), সদস্য (যুগ্ম সচিব), বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। একেএম মামুনুর রশিদ (৬৭৮২), যুগ্ম সচিব (সংযুক্ত), খাদ্য মন্ত্রণালয়। এস এম আব্দুল কাদের (৬৯১৬), যুগ্ম সচিব (সংযুক্ত), অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। এছাড়া ওএসডির তালিকায় রয়েছেন ড. কে এম কামরুজ্জামান সেলিম (১৫০১০), সদস্য (যুগ্ম সচিব), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)। কবীর মাহমুদ (১৫০১৫), পরিচালক (যুগ্ম সচিব), বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন, (পরিচালক, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ হিসেবে বদলির আদেশাধীন)। মো. মাহমুদুল আলম (১৫০২৮), পরিচালক (যুগ্ম সচিব), বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। হায়াত-উদ-দৌলা খাঁন (১৫১২৫), পরিচালক (যুগ্ম সচিব), বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। অঞ্জন চন্দ্র পাল (৬৭৭৮), যুগ্ম সচিব দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। মোছা. সুলতানা পারভীন, এনডিসি (৬৮৮৪), যুগ্ম প্রধান (সংযুক্ত), পরিকল্পনা বিভাগ। মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী (৬৮৯৬), প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব), কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা সদর থেকে করিমগঞ্জ উপজেলার মরিচখালী পর্যন্ত উড়াল সড়ক নির্মাণ। মো. শহিদুল ইসলাম (৬৮৫০), নির্বাহী সচিব (যুগ্ম সচিব), জাতীয় সমাজ কল্যাণ পরিষদ। আরও আছেন মোহাম্মদ হেলাল হোসেন, বিপিএএ (৬৮৮৯), যুগ্ম সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। মো. আলী আকবর (৬৯১২), যুগ্ম সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (নির্বাহী পরিচালক, শারীরিক প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট (বদলির আদেশাধীন)। মোহাম্মদ দাউদুল ইসলাম (৬৬৮১), যুগ্ম সচিব, বাণিজ্য মন্ত্রণালয়। মো. মাজেদুর রহমান খান (৬৬৩৯), যুগ্ম সচিব, শিল্প মন্ত্রণালয়। এ জেড এম নুরুল হক (৬৭৩৩), যুগ্ম সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এস. এম. অজিয়র রহমান (৬৮৬৩), পরিচালক (যুগ্ম সচিব), বাংলাদেশ রাবার বোর্ড। মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক (৬৮৬৫), সচিব (যুগ্ম সচিব), ঢাকা উত্তর সিটি করপোরেশন। গোপাল চন্দ্র দাশ (৬৯২৩), যুগ্ম সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। কাজী আবু তাহের (৬৭৩১), যুগ্ম সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়। মো. মিজানুর রহমান (৬৭৩৭), পরিচালক (যুগ্ম সচিব), কারিগরি শিক্ষা অধিদফতর। মোহাম্মদ আব্দুল আহাদ, এনডিসি (৬৮০৬), সদস্য (যুগ্ম সচিব), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। মিজ আনার কলি মাহবুব (৬৮৮৬), যুগ্ম সচিব (সংযুক্ত), মন্ত্রিপরিষদ বিভাগ। সৈয়দা ফারহানা কাউনাইন (৬৮৯৪), সদস্য (যুগ্ম সচিব), বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। মাহমুদুল কবীর মুরাদ (৬৮৯৯), সদস্য (যুগ্ম সচিব), বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স