সুনামগঞ্জ , বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করে না, তাদের কি বিশ্বাস করা যায় : প্রধানমন্ত্রী হাওরজুড়ে বজ্রপাত আতঙ্ক দোয়ারাবাজারে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ মানুষ হাওর থেকে ধান আনতেই নাভিশ্বাস এসআই সুপ্রাংশু দে’র মৃত্যুতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি’র শোক শ্রীশ্রী জগন্নাথদেবের নবনির্মিত মন্দির উদ্বোধন আজ শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন নোনাজলে ডুবে যাচ্ছে স্বপ্ন, ডুবে যাচ্ছে একটি প্রজন্ম এসএসসি পরীক্ষার্থীসহ ৪ লক্ষাধিক গ্রাহকের ভোগান্তি ২০ বছরেও নির্মাণ হয়নি সেতুর সংযোগ সড়ক ‎জামালগঞ্জে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার মৃত্যু ‎জামালগঞ্জে স্বেচ্ছাশ্রমে ফসল রক্ষা বাঁধ মেরামত সাচনা বাজারের বন্ধ হাসপাতাল চালুতে প্রশাসনিক সুপারিশ জে-স্কয়ারের অনন্য আয়োজন ‘মেধা অন্বেষণ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত যাদুকাটা বালু মহাল ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক পাগল হাসানের গান রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের দাবি বজ্রপাত কেড়ে নিল ৫ প্রাণ মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম, স্বাস্থ্যমন্ত্রীকে বললেন প্রধানমন্ত্রী চলতি বছরই বিএনপির কাউন্সিল, আসছে বড় পরিবর্তন

আল-আকসা কিন্ডারগার্টেন উদ্বোধন

  • আপলোড সময় : ২০-০২-২০২৫ ০৯:৪৬:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০২-২০২৫ ১০:১৭:১৭ পূর্বাহ্ন
আল-আকসা কিন্ডারগার্টেন উদ্বোধন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ শহরে আনন্দঘন পরিবেশে আল আকসা কিন্ডারগার্টেনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্লে গ্রুপ থেকে পর্যায়ক্রমে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য শিক্ষার দ্বার উন্মুক্ত করেছে এই স্কুলটি। উদ্বোধনের দিনেই একাধিক অভিভাবক তাদের কোমলমতি শিশুদের ভর্তির জন্য মত প্রকাশ করেছেন।
বুধবার সকালে শহরের দক্ষিণ আরপিননগর সড়ক ভবনের বিপরীতে (বারি মঞ্জিল) প্রতিষ্ঠানটির ক্যা¤পাসে পরিচালক মাওলানা জহিরুল ইসলামের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মাওলানা আলী খানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুলটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দরগাহপুর মাদ্রাসার প্রিন্সিপাল বিশিষ্ট আলেমে দ্বীন শায়খুল হাদীস আল্লামা নূরুল ইসলাম খান সাহেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহাদুরপুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা তোফাজ্জল হক আজিজ, তেঘরিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা বদরুল আলম, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম হেলাল, জামালগঞ্জ উপজেলা বিএনপি নেতা মো. আজিজুর রহমান আজিজ, অ্যাড. মাহবুবুল হাসান শাহীন ও গণমাধ্যমকর্মী মো. বায়েজীদ বিন ওয়াহিদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পূর্ব বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আবু সাঈদ, জামতলা জামে মসজিদের ইমাম মাওলানা জিল্লুর রহমান, কাজিরপয়েন্ট জামে মসজিদের ইমাম মাওলানা ইলিয়াস আহমদ, ইসলামী ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা আশরাফ উদ্দিন, তেঘরিয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা জসিম উদ্দিন সুনামগঞ্জী, নতুন হাসননগর মসজিদের ইমাম মাওলানা সাইফুল ইসলাম ফারুকী, মোহাম্মদপুর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল ওয়াদুদ নোমান, দশগ্রাম মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আলী আকবর, সুনামগঞ্জ মডেল একাডেমির ভাইস প্রিন্সিপাল মাওলানা আতাউল হক। আরো উপস্থিত ছিলেন তানজিমুল উম্মাহ মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ হাসান মাহমুদ, সাচনাবাজার মাদ্রাসার শিক্ষক হাফিজ শাহীন, মাওলানা হুজায়ফা মাহমুদ, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা ইউসুফ। বক্তারা শিক্ষাপ্রতিষ্ঠানটি এলাকার শিক্ষার উন্নয়নে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন।
এসময় প্রতিষ্ঠানটির পরিচালক মাওলানা জহিরুল ইসলাম ও প্রিন্সিপাল মাওলানা আলী খান তাঁদের পৃথক পৃথক বক্তব্যে বলেন, শিশুদের মানসম্মত শিক্ষা প্রদান এবং তাদের ভবিষ্যৎকে আলোকিত করার জন্যই এই শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়েছে। মনোরম পরিবেশে শহরের পাশেই অবস্থিত আল আকসা কিন্ডারগার্টেনটি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান ও সুস্থ মানসিক গঠন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের সহযোগিতা কামনা করে আগামী দিনগুলোতে শিক্ষার মান উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স