সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

হাওরের ফসলরক্ষা বাঁধ এখনো অনেক কাজ বাকি

  • আপলোড সময় : ২০-০২-২০২৫ ০৯:২০:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০২-২০২৫ ১০:০৬:৫৩ পূর্বাহ্ন
হাওরের ফসলরক্ষা বাঁধ এখনো অনেক কাজ বাকি
বিশেষ প্রতিনিধি ::
সুনামগঞ্জের হাওরের ফসলরক্ষা বাঁধের মাটি ভরাটের কাজ এখনো শেষ হয়নি। কমপেকশন (দুর্মুজকরণ) ও দুর্বাঘাস লাগানোর কাজ শুরুই হয়নি। ফলে বাঁধ টেকসই হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন হাওর বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দসহ কৃষকরা। আগামী ২৮ ফেব্রুয়ারি হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ শেষ করার কথা। গতকাল বুধবার পর্যন্ত হাওরের ফসলরক্ষা বাঁধের ৮৫ ভাগ মাটির কাজ হয়েছে বলা হলেও বাস্তবে ৬০ ভাগের মতো কাজ হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। এদিকে কোনও কোনও এলাকায় কাজ শুরু হলেও কাজে গতি নেই বলে জানিয়েছেন কৃষকরা। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, চলতি মওসুমে জেলার ছোট বড়ো ৫৩টি হাওরের ৫৮৮ কিলোমিটার ফসলরক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কারের কাজ শুরু হয় ১৫ ডিসেম্বর। ১২৭ কোটি টাকা ব্যয়ে ৬৮৭টি প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন করা হয়েছে হাওরের বাঁধের কাজ বাস্তবায়ন করতে। ১৫ ডিসেম্বর কাজ শুরুর কথা থাকলেও জানুয়ারির শেষ দিকে এবং কোথাও কোথাও ফেব্রুয়ারিতে এসে কাজ শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বিলম্বে পানি নামা ও মাটির সমস্যার কারণে বাঁধের কাজে বিলম্ব হচ্ছে বললেও বরাদ্দ ছাড় না দেওয়ায় কাজে গতি আসছেনা বলে জানিয়েছেন পিআইসি’র সংশ্লিষ্টরা। সরকারি হিসেবে এ পর্যন্ত বরাদ্দের ২৫ ভাগ অর্থ ছাড় দেওয়া হয়েছে।
শাল্লা উপজেলার শাল্লা ও হবিবপুর ইউনিয়নের বেশিরভাগ প্রকল্পের কাজেরই গতি নেই। এই উপজেলার ৭৮নং পিআইসি, ২২নং এবং ৭৮নং পিআইসির কাজ শেষ হয়নি। ৭৮ নং পিআইসি উপজেলার সবচেয়ে ঝুঁকিপূর্ণ একটি প্রকল্প। ৫৭ নং পিআইসির কাজও শেষ হয়নি। কাজের শুরুতেই ধসে যাচ্ছে এটি। এটিও ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আরো আগে কাজ শুরু হলে এই সমস্যা হতোনা বলে জানান কৃষকরা।

এদিকে, জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরের ৯, ১০, ১১, ১২, ১৩ ও ১৪ নং প্রকল্পের মাটির কাজ এখনো বাকি।
তাহিরপুর উপজেলার ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩, ৫৪ নং পিআইসির কাজ মাত্র শুরু হয়েছে। এভাবে অন্যান্য হাওরের ফসলরক্ষা বাঁধের কাজও ধীর গতিতে চলছে।

শাল্লা উপজেলা ৭৮নং প্রকল্পের সভাপতি কৃপেশ চন্দ্র দাস বলেন, আমার প্রকল্পটি ঝুঁকিপূর্ণ। দাড়াইন নদীর তীরে অবস্থিত। আমরা অনেক কষ্ট করে মাটির সংস্থান করে কাজ করছি। কিন্তু বিল না পাওয়ায় কাজ আগাতে পারছিনা। শ্রমিকদের টাকা দিতে পারছিনা। ঝুঁকিপূর্ণ এই প্রকল্পে বরাদ্দ আরো বাড়ানো উচিত।
জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরের ৯ নং প্রকল্পের সভাপতি রুবেল মিয়া বলেন, মাটি সংকটের কারণে কাজে বিলম্ব হচ্ছে। তবে এখন কাজ চলছে দ্রুত গতিতে। আশা করি এই সপ্তাহেই কাজ শেষ হয়ে যাবে। তবে বিল না পাওয়ায় কাজ চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে বলে জানান তিনি। হাওর বাঁচাও আন্দোলনের সহ-সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার বলেন, হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ নানা সমস্যার কারণে এগুচ্ছেনা। পিআইসি গঠনে বিলম্ব, মাটির সংকট, অর্থের সংস্থানসহ নানা কারণে বাঁধের কাজের গতি কম। তিনি বলেন, দায়সারা মাটি কেটে বেঁধে ফেলা হলেও কমপেকশন ও দুর্বা ঘাস লাগানো হচ্ছে না। এটা করা জরুরি। না হলে ঝুঁকিতে পড়বে হাওরের ফসল।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, এ পর্যন্ত ৮০ ভাগ মাটির কাজ শেষ হয়েছে। কমপেকশন ও দুর্বাঘাস লাগানোর কাজ বাকি আছে। এই মাসেই মাটির কাজ শেষ হবে এবং বাঁধে দুর্বাঘাস লাগানো হবে বলে জানান তিনি। তবে এ পর্যন্ত মাত্র ২৫ ভাগ বিল দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী সপ্তাহে বিলের আরেক কিস্তি ছাড় করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ