সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জগন্নাথপুরে ৩ দোকান থেকে নগদ অর্থসহ অর্ধকোটি টাকার মোবাইল চুরি

  • আপলোড সময় : ১৯-০২-২০২৫ ০৯:৩০:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০২-২০২৫ ০৯:৩০:৪৮ পূর্বাহ্ন
জগন্নাথপুরে ৩ দোকান থেকে নগদ অর্থসহ অর্ধকোটি টাকার মোবাইল চুরি
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুর উপজেলা সদরের পৌর পয়েন্টে অবস্থিত মোবাইল মার্কেটের তিনটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। বাজারের নৈশপ্রহরী, মোবাইল মার্কেটের নিজস্ব নৈশ প্রহরী ও পাশে থাকা ব্যাংকের নৈশ প্রহরী ও অনেক সিসি ক্যামেরাকে ফাকি দিয়ে দুঃসাহসিক চুরির ঘটনায় বাজারের সকল ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সিসিটিভি’র ফুটেজে আরও দেখা যায়, মাস্ক পরিহিত কয়েকজন ছাড়াও তাদের মধ্যে একজনের মুখে মাস্ক ছিল না। চোরদলের মধ্যে মাস্কপরা একজন চাদর বা কম্বল জাতীয় কিছু গায়ে জড়িয়ে দোকানের সাটার আড়াল করে রাখে ও আরো ২ জন তালা ভাঙে। পরে দোকানে ঢুকে দামি নতুন ও পুরাতন মোবাইল সেটসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়। এভাবে এক এক করে মার্কেটের ব্যবসায়ী কামরান আহমদের রাফি-১ টেলিকম, রাফি-২ টেলিকম ও সুহেল মিয়ার এসএ টেলিকমসহ ৩টি দোকানে চুরির ঘটনা ঘটে। রাফি টেলিকমের মালিক কামরান আহমদ জানান, নতুন-পুরোনোসহ প্রায় ১৫০ মোবাইল নিয়ে গেছে। নগদ অর্থ ছিল প্রায় দুই লাখ টাকা। এস এ টেলিকমের মালিক সুহেল মিয়া জানান, কোম্পানিকে দেওয়ার জন্য তিন লাখ টাকা ক্যাশে ছিল। নগদ টাকাসহ নতুন ১৮টি মোবাইল নিয়ে গেছে। মোবাইল মার্কেটের ব্যবসায়ী শেখ আলী আহমদ বলেন, এমন দুঃসাহসিক চুরির ঘটনায় আমরা হতবাক ও আতঙ্কিত হয়ে পড়েছি। মোবাইল মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি রূপ মিয়া জানান, চুরি হওয়া স্মার্টফোনগুলো ১৫ হাজার থেকে লাখ টাকা দামের ছিল। সব মিলিয়ে তিন দোকানে প্রায় অর্ধকোটির ক্ষতি হয়েছে। বেশি ক্ষতি হয়েছে রাফি টেলিকমের। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূইয়া জানান, চুরির ঘটনায় তদন্ত চলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা

ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা