সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম
জেলা প্রশাসক ও পৌর প্রশাসক বরাবর স্মারকলিপি

মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি

  • আপলোড সময় : ১৯-০২-২০২৫ ০৯:৩০:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০২-২০২৫ ০৯:৩০:০০ পূর্বাহ্ন
মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ পৌর শহরের কিচেন মার্কেটের মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কিচেন মার্কেট এলাকা থেকে পদযাত্রা করে জেলা প্রশাসক এবং পৌর প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন জেলা মৎস্য সমবায় সমিতি ও উপজেলা মৎস্য সমবায় সমিতির নেতৃবৃন্দ। জেলা মৎস্য সমবায় সমিতির সভাপতি সহিবুর রহমান এবং উপজেলা মৎস্য সমবায় সমিতির সভাপতি আব্দুল হেকিম স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পৌরসভার কিচেন মার্কেটের দুটি সমিতির ৭০০ জন ব্যবসায়ী মৎস্য ক্রয়-বিক্রয়ে নিয়োজিত রয়েছেন। বিগত ১৪৩১ বাংলা সনের ইজারাদারকে শতকরা ৩ টাকা করে টোল দিতে হচ্ছে। এদিকে ওয়েজখালি মৎস্য অবতরণ কেন্দ্রে দিতে হচ্ছে শতকরা ৫০ পয়সা। অধিক দরে মৎস্য ক্রয়-বিক্রয়ের কারণে শহরের মধ্যবিত্ত শ্রেণির ক্রেতাগণ এই বাজার থেকে বিমুখ হচ্ছেন। যে কারণে খুচরা মৎস্য ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এমতাবস্থায় কিচেন মার্কেটের টোল সর্বনিম্ন পর্যায়ে বা শহরের ওয়েজখালি মৎস্য অবতরণ কেন্দ্রের সমপরিমাণ আদায়ের ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী