সুনামগঞ্জ , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ

ভাতা বৃদ্ধির দাবিতে রাণীগঞ্জ মাদ্রাসায় মানববন্ধন অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৯-০২-২০২৫ ০৯:২০:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০২-২০২৫ ০৯:২০:১৪ পূর্বাহ্ন
ভাতা বৃদ্ধির দাবিতে রাণীগঞ্জ মাদ্রাসায় মানববন্ধন অনুষ্ঠিত
চিকিৎসা ভাতা ও বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ মাদ্রাসার শিক্ষক-কর্মচারীবৃন্দ। মঙ্গলবার দুপুর ১২ ঘটিকায় মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসা সিনিয়র আরবী শিক্ষক মাওলানা মুফতি কাজী নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণ করেন আরবী প্রভাষক আমিনুল ইসলাম, উপাধ্যক্ষ আব্দুল কাদির, বাংলা প্রভাষক মাহমুদুল হাসান, সমাজবিজ্ঞান শিক্ষক শাহ শাহিন, ইবতেদায়ী শিক্ষক আব্দুল মালেক, ইবতেদায়ী শিক্ষক আব্দুর রউফ, ইংরেজি প্রভাষক রায়হান সরকার, খ-কালীন শিক্ষক শেখ আববাস আলী, মাদ্রাসা ইমাম, আব্দুল মজিদ, অফিস সহকারী আবুল কাসেমসহ অনেক শিক্ষক এবং কর্মচারীবৃন্দ। বক্তব্যে শিক্ষক-কর্মচারীবৃন্দ বলেন, বর্তমান সময়ে ১ হাজার টাকা বাড়ি ভাড়া ভাতা ও ৫শ টাকা চিকিৎসা ভাতা দিয়ে আমাদের প্রয়োজন মিটানো সম্ভব হচ্ছে না। আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে দাবি জানাই আমাদের বেতনের ৪৫ শতাংশ বাড়ি ভাড়া ভাতা এবং চিকিৎসা ভাতা বৃদ্ধি করা হউক। মজুরি ৩০ হাজার টাকার দাবিতে হোটেল শ্রমিকদের বিক্ষোভ দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে হোটেল সেক্টরে মূল মজুরি ৩০ হাজার টাকা, রমজান মাসে শ্রমিক ছাটাই বন্ধ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানো, সর্বাত্মক রেশনিং চালু, শ্রম আইনে শ্রমিক স্বার্থবিরোধী ধারা বাতিল করে গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়নসহ অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার প্রতিষ্ঠার দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় শহরের রায়পাড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণ হতে লাল পতাকা নিয়ে মিছিল করে সুনামগঞ্জ জেলা হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট :- ২৮৮৩। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় আলফাত উদ্দিন স্কয়ারে সমাবেশে মিলিত হয়। সংগঠনের উপজেলা কমিটির সভাপতি তৈয়ব আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু, হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন সুনামগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি লিলু মিয়া, সাংগঠনিক স¤পাদক সুরঞ্জিত দাস, উপজেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, সদস্য মো. আলম, স মিল শ্রমিক সংঘ সুনামগঞ্জ সদর উপজেলা কমিটির সাধারণ স¤পাদক মনির মিয়া, রিকসা ভ্যান শ্রমিক সংঘ সুনামগঞ্জ সদর উপজেলা কমিটির সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক আব্দুল করিম প্রমুখ। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী