সুনামগঞ্জ , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক

দোয়ারাবাজারে রাস্তা নির্মাণকাজের শুরুতেই অনিয়ম

  • আপলোড সময় : ১৮-০২-২০২৫ ০১:১৮:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০২-২০২৫ ০১:১৮:০৭ অপরাহ্ন
দোয়ারাবাজারে রাস্তা নির্মাণকাজের শুরুতেই অনিয়ম ছবি: হাত দিয়ে ধরতেই ভেঙ্গে যাচ্ছে গাইড ওয়ালের ইট-সিমেন্টের জয়েন্ট। ছবিটি গতকাল উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের কৃষ্ণনগর থেকে তোলা - সুনামকণ্ঠ
আশিস রহমান :: দোয়ারাবাজারে রাস্তা নির্মাণকাজের শুরুতেই অনিয়ম করে যাচ্ছেন সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। এতে রাস্তার টেকসই কাজের মান ও স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। সম্প্রতি এলজিইডি’র আওতায় এডিবি’র অর্থায়নে উপজেলার দোহালিয়া ইউনিয়নের বিয়ানীবাজার থেকে পান্ডারগাঁও ইউনিয়নের বড়কাপন পর্যন্ত ১৬ কিলোমিটার রাস্তার সংস্কারকাজসহ একই রাস্তার বিভিন্ন অংশে গাইড ওয়াল নির্মাণের কাজ পেয়েছেন মেসার্স সালেহ ব্রাদার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এ কাজের চুক্তিমূল্য ধরা হয়েছে ২১ কোটি টাকা। স্থানীয় বাসিন্দারা বলছেন, ঠিকাদারি প্রতিষ্ঠান সালেহ ব্রাদার্স নিজেরা কাজ না করে রাস্তার বিভিন্ন অংশে একাধিক সাব-ঠিকাদারের মাধ্যমে দায়সারাভাবে কাজ করাচ্ছেন। ফলে মানসম্পন্ন কাজ হচ্ছে না। উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের অংশে পর্যাপ্ত সিমেন্ট ছাড়াই নিম্নমানের ইট ও বালু দিয়ে গাইড ওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের বিরুদ্ধে। কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা সিরাই মিয়া বলেন, নাম্বার ছাড়া নিম্নমানের ইট ও বালু দিয়ে গাইড ওয়ালের কাজ করা হচ্ছে। একই গ্রামের মো. জাকির হোসেন বলেন, ঢালাইয়ের কাজে নামেমাত্র সিমেন্ট ব্যবহার করা হয়েছে। হাত দিয়ে ধরলেই জয়েন্ট ভেঙে যাচ্ছে। এভাবে কাজ করলে টেকসই হবেনা। এরআগে পান্ডারগাঁও ইউনিয়নের জলশী গ্রামের অংশেও গাইড ওয়ালের কাজে অনিয়মের অভিযোগ উঠেছিল। নিয়ম অনুযায়ী গাইড ওয়ালের গোড়ার নিচের দিকে ৩ ইঞ্চি সিসি ঢালাই করতে হয় কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন ঢালাই ছাড়াই নিচে ইটের খোয়া আর বালু দিয়ে গাইড ওয়াল নির্মাণ করে এমন অভিযোগে উপজেলা এলজিইডি অফিসের লোকজনের উপস্থিতিতে ওই ঢালাই ভেঙে পুনরায় নতুন করে ঢালাই দেওয়া হয়। পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ বলেন, বিয়ানীবাজার থেকে বড়কাপন পর্যন্ত ১৬ কিলোমটার রাস্তায় খুবই নিম্মমানের কাজ চলছে। কাজের মান ভালো না। অপরিষ্কার অবস্থায় নিম্মানে বালু, ইট ব্যবহার করা হচ্ছে। এভাবে কাজ করলে বেশিদিন টিকবে না। তবে অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সালেহ ব্রাদার্স এর ম্যানাজার ফয়সাল আহমেদ। তিনি বলেন, অনেকে অনেক ধরনের অভিযোগ করে থাকতে পারে। কিন্তু কাজে কোনো অনিয়ম হচ্ছে না। ভালোমানের কাজ হচ্ছে। এরপরও কাজ চলাকালে কোনো সমস্যা দেখা দিলে রিপেয়ারিং করা হবে। তিনি আরো বলেন, ভালোমানের ইট ও বালু ব্যবহার করা হচ্ছে। পরিবহনের কারণে কিছু ইটের কোণা সামান্য ভেঙে গেছে। এছাড়া ইটে কোনো সমস্যা নেই। দোয়ারাবাজার এলজিইডি অফিসের উপসহকারি প্রকৌশলী মো. জসীম উদ্দিন জানান, কাজে অনিয়মের কোনো সুযোগ নেই। আমরা প্রতিনিয়তই কাজ তদারকি করছি। আজকেই সংশ্লিষ্টদের সাইটে যাচ্ছি কাজ পরিদর্শনে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা

‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা