সুনামগঞ্জ , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না ন্যায়বিচারের দাবি বাদীর, হয়রানির অভিযোগ এলাকাবাসীর বিশ্বম্ভরপুরে অবৈধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস সুবিপ্রবি’র ভিসি অপসারণ ও স্থায়ী ক্যাম্পাস সদর উপজেলায় বাস্তবায়নের দাবি নির্যাতিত ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে আজ হাওরে আনন্দভ্রমণে যাচ্ছেন এমপি কামরুল আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল পুশ-ইন ও সীমান্ত হত্যা ইস্যুতে মাঠে নামছে ১১ দল

সুনামগঞ্জ সদর হাসপাতালে অত্যাধুনিক এক্স-রে মেশিন চালু : স্বল্প মূল্যে সেবা পাবেন রোগীরা

  • আপলোড সময় : ১৮-০২-২০২৫ ১২:৫২:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০২-২০২৫ ১২:৫৩:৪৩ অপরাহ্ন
সুনামগঞ্জ সদর হাসপাতালে অত্যাধুনিক এক্স-রে মেশিন চালু : স্বল্প মূল্যে সেবা পাবেন রোগীরা
স্টাফ রিপোর্টার ::
উন্নত চিকিৎসা সেবার মান নিশ্চিত করতে ২৫০ শয্যাবিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালে নতুন করে একটি অত্যাধুনিক প্রযুক্তির এক্স-রে মেশিন স্থাপন করা হয়েছে। এই অত্যাধুনিক এক্স-রে মেশিনটির মাধ্যমে দ্রুত এবং নির্ভুল রোগ নির্ণয় করা সম্ভব হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। দ্রুত রোগ নির্ণয় করা সম্ভব হওয়ার কারণে সময়মতো চিকিৎসা শুরু করতে পারবেন চিকিৎসকরা।
হাসপাতালে এক্স-রে মেশিন চালু হওয়ায় স্বল্প মূল্যে সেবা পাওয়ার পাশাপাশি ভোগান্তি পোহাতে হবে না রোগীদের। হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, এই নতুন এক্সরে মেশিনটি উন্নতমানের ছবি সরবরাহ করতে সক্ষম এবং এর মাধ্যমে দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয় করা যাবে। এক্স-রে মেশিনটি রোগীদের জন্য অনেক উপকারি হবে, বিশেষ করে যারা জটিল রোগ বা আঘাতের শিকার হয়ে এক্সরে করবেন তাদের জন্য বেশ উপকারে আসবে। এই অত্যাধুনিক মেশিনটি হাসপাতালের রোগীদের রোগ নির্ণয়ের ক্ষেত্রে একটি বড় অগ্রগতি নিয়ে আসবে বলে আমরা বিশ্বাস করি। এক্সরে মেশিনটি আমাদের রোগীদের জন্য একটি বিশাল সুবিধা। গত রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে এক্সরে মেশিনটি উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ জসিম উদ্দিন, সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী পরিচালক ডা. সুুমন বণিক, আরএমও ডা. রফিকুল ইসলামসহ হাসপাতালের চিকিৎসক-স্বাস্থ্যকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সদর হাসপাতালের টেকনোলজিস্ট মো. আফজালুর রহমান জানান, এই এক্সরে মেশিনটি অনেক উন্নতমানের। এর দ্বারা সহজেই রোগ নির্ণয় করা যাবে। আমি মনে করি এই এক্স-রে মেশিনটি হাসপাতালে স্থাপন হওয়ায় সুনামগঞ্জবাসী অনেক খুশি হবেন। তিনি বলেন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান স্যারের ঐকান্তিক প্রচেষ্টায় হাসপাতালে মেশিনটি স্থাপন করা হয়েছে। আমরা সবসময়ই চেষ্টা করবো আন্তরিকতার সহিত সেবা দেয়ার জন্য। এক্স-রে মেশিন সাপ্লাই কোম্পানির ইঞ্জিনিয়ার আলী হোসেন জানান, সুনামগঞ্জের মধ্যে এই প্রথম ডিজিটাল এক্স-রে মেশিন এসেছে। এটার আনুমানিক মূল্য হচ্ছে প্রায় এক কোটি টাকার মতো। এটা দিয়ে যেকোনো ধরনের এক্স-রে করা যাবে এবং খুবই দ্রুত সময়ের মধ্যে রোগীরা সেবা নিতে পারবেন। যেকোনো রোগীর এক্সপোস দেওয়ার দশ সেকেন্ডের মধ্যে মেশিনে ছবি চলে আসবে, পরবর্তীতে প্রিন্ট দিয়ে রোগীকে সার্ভ করা যাবে।
সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, নতুন এক্সরে মেশিনটি রবিবার চালু করা হয়েছে। চালু করার পরপরই আমরা কাজ শুরু করেছি। উদ্বোধনের পর প্রায় ৪০টির মতো এক্স-রে করা হয়েছে। এর ২ মাস আগে আরও একটি এক্স-রে মেশিন চালু করা হয়েছিল। সেটি দিয়ে আমরা এতোদিন এক্স-রে সেবা দিয়ে আসছি। আশা করছি এই নতুন মেশিনটি সুনামগঞ্জ অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সহায়ক হবে। তিনি আরও বলেন, হাসপাতালে প্রতিদিন অনেক এক্স-রে হচ্ছে। এখন যে মেশিনটি আসছে সেটি অনেক দামী, সুনামগঞ্জে এমন এক্স-রে মেশিন নেই। হাসপাতালে একজন টেকনোলজিস্ট আছেন তিনি বর্তমানে সার্ভিস দিচ্ছেন। দুইটা মেশিনে যে পরিমাণ এক্স-রে হচ্ছে সেই চাপ সামলাতে আমাদের আরও টেকনোলজিস্ট দরকার। আমরা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) স্যারের কাছে আবেদন করেছি টেকনোলজিস্ট দেওয়ার জন্য।

তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান আরও বলেন, আমরা আশা করছি আমাদের এক্সরে ফ্লিমের সংকট হবে না। হাসপাতালের জনবল যাঁরা আছেন তাঁরাও কাজের ব্যাপারে খুব আন্তরিক। হাসপাতালে দুটি এক্স-রে মেশিন থাকায় আশা করছি রোগীদের ভোগান্তি কিছুটা দূর হবে। হাসপাতালে স্বাস্থ্য সেবার মান নিশ্চিত করতে আমরা আন্তরিকভাবে কাজ করছি। এছাড়াও, হাসপাতালে দাঁতের এক্স-রে করার জন্য একটি মেশিন দ্রুত পাবো বলে আমরা আশাবাদী।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম

সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম