সুনামগঞ্জ , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অপরিকল্পিত বাঁধে হাওরে সর্বনাশ জলাবদ্ধতায় আক্রান্ত লক্ষাধিক হেক্টর জমির ফসল শনিবার সিলেট আসছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে ঠিকাদারি প্রতিষ্ঠানের সিসি ব্লক চুরির অভিযোগ উন্নয়ন প্রকল্পে বদলাচ্ছে ৫ বিদ্যালয়ের অবয়ব দিরাইয়ে ৬ দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিলেন এমপি কামরুজ্জামান কামরুল আজ মহান মে দিবস তাহিরপুরে ভাঙারখাল নদীর উপর টোল-ফ্রি বাঁশের সেতু নির্মাণ, স্বস্তি ফিরেছে জনজীবনে ৬৪৭৬ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল ডিসি সম্মেলন শুরু ৩ মে, থাকছে ৪৯৮ প্রস্তাব সুনামগঞ্জসহ ৫ জেলায় বন্যার পূর্বাভাস আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপিত জলাবদ্ধতায় তলিয়ে গেল ছায়ার হাওর কাটা ধানে গজাচ্ছে চারা জলাবদ্ধতায় ডুবছে হাওরের ধান, অসহায় কৃষক হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী দিরাইয়ে পৃথক দুই সংঘর্ষে আহত ৪০ হাওর বাঁচাতে আলাদা মন্ত্রণালয় গঠনের প্রস্তাব সংসদে ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড়

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে মাদ্রাসা সুপারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

  • আপলোড সময় : ১৮-০২-২০২৫ ১০:০১:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০২-২০২৫ ১০:০৮:৪২ পূর্বাহ্ন
ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে মাদ্রাসা সুপারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ
স্টাফ রিপোর্টার::
জামালগঞ্জে শুকদেবপুর আলিয়া মাদ্রাসার সুপারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা।
সোমবার সকালে মাদ্রাসা সুপারের কার্যালয়ের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। তবে এই খবর পেয়ে সুপার মাহমুদুল হাসান আগেই সটকে পড়েন।
বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন যাবত শুকদেবপুর দাখিল মাদ্রাসার সুপারের দায়িত্ব পালন করছেন মো. মাহমুদুল হাসান।

ভর্তি ও নিয়োগ বাণিজ্যসহ অর্থনৈতিক নানা অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের ক্ষোভ ও সম্প্রতি মাদ্রাসার এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে তীব্র নিন্দা ও পদত্যাগের দাবিতে সোচ্চার হয়ে উঠেন এলাকার ছাত্র-জনতা।
সোমবার সকাল থেকেই সুপারের পদত্যাগের দাবিতে মাদ্রাসার ফটকের ভেতরে ঢুকতে থাকেন শিক্ষার্থী ও এলাকাবাসী। প্রায় দুপুর পর্যন্ত এই বিক্ষোভ চলে। পরে স্থানীয় মুরব্বিদের আশ্বাসে আগামী বৃহস্পতিবার পর্যন্ত কর্মসূচি স্থগিত রাখেন তারা।
শুকদেবপুর গ্রামের সজল আহমেদ নামে সাবেক শিক্ষার্থী জানান, বিগত প্রায় ৪ বছর পূর্বে তাকে অসামাজিক কার্যকলাপে প্রস্তাব দেন সুপার মাহমুদুল। এতে সজল রাজি হয়নি। পরে সুপার মাহমুদুল ভিকটিম সজলকে বলেন, এই কথা কাউকে জানালে তাকে চোরের মামলায় ঢুকিয়ে দিবেন বলে ভয়ভীতি দেখান সুপার মো. মাহমুদুল হাসান।
এদিকে ফেসবুকে এসআর শাহিন নামে এই প্রতিষ্ঠানের আরেক সাবেক শিক্ষার্থী তার ফেসবুকে লিখেন, আমাদের মাদ্রাসার বোডিং আছে। আমি ২ বছর যাবত বোডিংয়ে ছিলাম। তখন এই সুপারের খেদমত করতাম। দাখিল পরীক্ষার ২ মাস আগে সুপার আমাকে তাঁর রুমে ডাকেন। আমি যাওয়ার পর তিনি আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। আমি শক্তি দিয়ে তখন ছুটে আসি। আমাকে তখন তিনি বলেন বিষয়টি কাউকে জানালে তোকে পরীক্ষায় ফেল করিয়ে দিবো। পরে আমি বিষয়টি আর কাউকে জানাইনি।
এলাকার মুরুব্বি এমদাদুল হক জানান, গত কয়েকদিন আগে একটি মেয়ে শিক্ষার্থীকে কুপ্রস্তাব দিয়েছেন সুপার মাহমুদুল হাসান। এই বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় সমালোচনার ঝড় উঠে। এরপরই স্থানীয় কোনো লোকজনকে না জানিয়ে সুপার মাহমুদুল হাসান একটি সাংবাদিক সম্মেলন করেন। পরবর্তীতে ক্ষোভে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লোকজনসহ স্থানীয় সচেতন নাগরিকবৃন্দ সোমবার তার পদত্যাগের আন্দোলনে নামেন।
এ ব্যাপারে স্থানীয় সাবেক ইউপি সদস্য জসিম উদ্দিন সুহেল জানান, বিগত কয়েকদিন আগে সুপার মো. মাহমুদুল হাসান এক শিক্ষার্থীকে কুপ্রস্তাব দিয়েছেন বলে ফেসবুকে জানতে পারি। এরই ধারাবাহিকতায় আজ তার বিরুদ্ধে এই আন্দোলন। পরে কয়েক গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি বসে তদন্ত করে দেখার আশ্বাসে আন্দোলন স্থগিত করেন বিক্ষোভকারীরা।

অভিযোগের বিষয়ে জানতে মাদ্রাসার সুপার মো. মাহমুদুল হাসানের ফোনে একাধিকবার কল দিলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

​​​​​​এ ব্যাপারে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর জানান, শুকদেবপুর থেকে সকালে কয়েকজন লোক আমাকে ফোন করে জানালে আমি তাদেরকে লিখিত অভিযোগ দায়ের করতে বলেছি। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স