সুনামগঞ্জ , বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের অস্তিত্বেই তারা বিশ্বাস করে না, তাদের কি বিশ্বাস করা যায় : প্রধানমন্ত্রী হাওরজুড়ে বজ্রপাত আতঙ্ক দোয়ারাবাজারে বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ মানুষ হাওর থেকে ধান আনতেই নাভিশ্বাস এসআই সুপ্রাংশু দে’র মৃত্যুতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি’র শোক শ্রীশ্রী জগন্নাথদেবের নবনির্মিত মন্দির উদ্বোধন আজ শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন নোনাজলে ডুবে যাচ্ছে স্বপ্ন, ডুবে যাচ্ছে একটি প্রজন্ম এসএসসি পরীক্ষার্থীসহ ৪ লক্ষাধিক গ্রাহকের ভোগান্তি ২০ বছরেও নির্মাণ হয়নি সেতুর সংযোগ সড়ক ‎জামালগঞ্জে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার মৃত্যু ‎জামালগঞ্জে স্বেচ্ছাশ্রমে ফসল রক্ষা বাঁধ মেরামত সাচনা বাজারের বন্ধ হাসপাতাল চালুতে প্রশাসনিক সুপারিশ জে-স্কয়ারের অনন্য আয়োজন ‘মেধা অন্বেষণ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত যাদুকাটা বালু মহাল ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক পাগল হাসানের গান রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের দাবি বজ্রপাত কেড়ে নিল ৫ প্রাণ মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম, স্বাস্থ্যমন্ত্রীকে বললেন প্রধানমন্ত্রী চলতি বছরই বিএনপির কাউন্সিল, আসছে বড় পরিবর্তন

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৮-০২-২০২৫ ০৯:৩৪:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০২-২০২৫ ০৯:৩৪:১০ পূর্বাহ্ন
অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সুনামগঞ্জ শহরের কাজীর পয়েন্টস্থ সমিতির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ডা. সৈয়দ মনোওয়ার আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা প্রফেসর পরিমল কান্তি দে, উপদেষ্টা মো. মকবুল হোসেন, সহ-সভাপতি প্রফেসর ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস। বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির সদস্য ডা. মুরশেদ আলমের সঞ্চালনায় মুক্ত আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদস্য মো. আয়ুব আলী, সদস্য মো. তাজুল ইসলাম, সদস্য শিক্ষক কুহিনুর বেগম, সাধারণ সদস্য মো. শওকত আলী, ইলিয়াস মিয়া, মো. আব্দুস ছুবহান, একেএম উছমান গণী প্রমুখ। সভায় সমিতির আয়-ব্যয় সম্পর্কিত বিস্তারিত বাজেট পেশ করেন সমিতির কোষাধ্যক্ষ মো. তাজ উদ্দিন। গত বছরের বাজেটের আয়-ব্যয় বিবরণী ও আগামী বছরের সম্ভাব্য বাজেট পেশ করেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী। সভায় সার্বিক সহযোগিতায় ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম গাজী। কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মাওলানা মুফতি সালমান আহমদ ও গীতাপাঠ করেন অনুকূল চন্দ্র মৈত্র।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স