সুনামগঞ্জ , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অপরিকল্পিত বাঁধে হাওরে সর্বনাশ জলাবদ্ধতায় আক্রান্ত লক্ষাধিক হেক্টর জমির ফসল শনিবার সিলেট আসছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে ঠিকাদারি প্রতিষ্ঠানের সিসি ব্লক চুরির অভিযোগ উন্নয়ন প্রকল্পে বদলাচ্ছে ৫ বিদ্যালয়ের অবয়ব দিরাইয়ে ৬ দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিলেন এমপি কামরুজ্জামান কামরুল আজ মহান মে দিবস তাহিরপুরে ভাঙারখাল নদীর উপর টোল-ফ্রি বাঁশের সেতু নির্মাণ, স্বস্তি ফিরেছে জনজীবনে ৬৪৭৬ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল ডিসি সম্মেলন শুরু ৩ মে, থাকছে ৪৯৮ প্রস্তাব সুনামগঞ্জসহ ৫ জেলায় বন্যার পূর্বাভাস আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপিত জলাবদ্ধতায় তলিয়ে গেল ছায়ার হাওর কাটা ধানে গজাচ্ছে চারা জলাবদ্ধতায় ডুবছে হাওরের ধান, অসহায় কৃষক হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী দিরাইয়ে পৃথক দুই সংঘর্ষে আহত ৪০ হাওর বাঁচাতে আলাদা মন্ত্রণালয় গঠনের প্রস্তাব সংসদে ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড়

বাঁধের কাজে অনিয়মের প্রতিবাদে সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

  • আপলোড সময় : ১৮-০২-২০২৫ ০৯:২৭:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০২-২০২৫ ০৯:২৭:৫২ পূর্বাহ্ন
বাঁধের কাজে অনিয়মের প্রতিবাদে সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন
হাওরের ফসলরক্ষা বাঁধের কাজে অনিয়ম ও ফ্যাসিস্ট হাসিনা সরকারের দুর্নীতিবাজ এবং কালো টাকার মালিকদের গ্রেপ্তারের দাবিতে দিরাইয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে দিরাই থানা পয়েন্ট দিরাই সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দিরাই সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক বদরুজ্জামান বদরুলের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ উমেদ আলীর পরিচালনায় মানববন্ধনে স্থানীয় রাজনীতিবিদ, সাংবাদিক, ছাত্র ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, শেখ হাসিনা শাসনকালে দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আজও তাদের বিরুদ্ধে কোনো কার্যকরী পদক্ষেপ নেই। এখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, আমরা তাদের কাছে একটাই দাবি জানাই- দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন। হাওরের ফসলরক্ষা বাঁধের কাজের দুর্নীতি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনুন। কালো টাকা উপার্জনকারীদের গ্রেপ্তার করুন এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিন। মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুল্লাহ রাজী, গোলাম জিলানী, মওদুদ আহমেদ, নাইম তালুকদার, ওয়াসিম কবির, দিরাই উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম স¤পাদক মাওলানা আবিদুর রহমান, রাজনীতিবিদ মোজাম্মিল হক, ছাত্রনেতা উবায়দুল্লাহ তাহমিদ, আতাহার আলী প্রমুখ। -সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স