সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ পরীক্ষা হলে পরিদর্শকের দায়িত্ব পালন করবে এআই

ছাতকে মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপলোড সময় : ১৭-০২-২০২৫ ০৮:৫৮:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৫ ০৮:৫৮:০০ পূর্বাহ্ন
ছাতকে মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্টাফ রিপোর্টার :: ছাতক থানা পুলিশের অভিযানে ১২ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম রাজীব আবু জাফর (৪০)। তিনি দোয়ারাবাজার থানার লাস্তবেরগাঁও গ্রামের বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে, গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে ছাতক থানার একটি টিম উত্তর হাদাচানপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন ছাতক থানার এসআই আশরাফুল আলম চৌধুরী, সঙ্গে ছিলেন এএসআই তোলা মিয়া এবং সঙ্গীয় ফোর্স। অভিযানকালে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্লাটিনা মোটরসাইকেলসহ ভারতীয় ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই রাজীব আবু জাফরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছাতক থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি

শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি