সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা সম্প্রীতির বন্ধন সুদৃঢ়, এ ধারা অব্যাহত রাখতে হবে : এমপি নূরুল ইসলাম সাফেলা বড় বিল ও কুড়ি বিলে দখল বুঝিয়ে দিতে বাধা শুভ বিজয়া : অশুভের বিনাশ, সম্প্রীতি ও গণতন্ত্রের জয় হোক বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব ৩০ অক্টোবর শুরু হচ্ছে হাজীপাড়া ফুটবল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর, ২৩ অক্টোবর প্লেয়ার নিলাম সনাতন ধর্মাবলম্বীরা পূজা করবে আর আনন্দটা সবার, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মসিউর রহমান সাংবাদিক আলিফ হত্যাকারীদে শাস্তির দাবি তাহিরপুরে মানববন্ধন মধ্যনগরে পূজামণ্ডপ পরিদর্শনে ইনামুল গণি তালুকদার রুবেল সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি সাংবাদিক আলিফ হত্যা ও মোত্তালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন দিরাইয়ে মাদকবিরোধী সভার পর প্রবাসী লিমনের ওপর হামলার অভিযোগ ‎সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি : প্রধানমন্ত্রী ‎সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে আমাদের কোনো দ্বিধা নেই : আইনমন্ত্রী শান্তিগঞ্জে ১৬২ কেজি মাছের পোনা অবমুক্ত ‎মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম নতুনপাড়ায় ৮৮ প্রবীণকে সম্মাননা দিরাইয়ে মোটরবাইক দুর্ঘটনায় আহত ২ সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

জামালগঞ্জ সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

  • আপলোড সময় : ১৭-০২-২০২৫ ০৮:৫৭:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৫ ০৯:০৬:৫৫ পূর্বাহ্ন
জামালগঞ্জ সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
জামালগঞ্জ প্রতিনিধি ::
জামালগঞ্জ সরকারি কলেজের তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর। রবিবার সকালে কলেজ প্রাঙ্গণে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সুজিত রঞ্জন দে-এর সভাপতিত্বে প্রভাষক কামরুল ইসলাম সবুজের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্রীড়া আয়োজন কমিটির আহ্বায়ক প্রভাষক কাজল চন্দ্র সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ রফিকুল ইসলাম বিন বারী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুর রব, উপজেলা জামায়াতের আমির মো. হাবিবুর রহমান, নায়েবে আমির ফখরুল আলম চৌধুরী, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমরেড বরুণ রায় স্মৃতি পরিষদের সভাপতি বিদ্যুৎজ্যোতি চক্রবর্তী বাবুল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দেশপ্রবাস সভাপতি নূরুল হক প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা

শারদীয় দুর্গোৎসব সম্পন্ন: নৌকায় কৈলাস ফিরলেন দেবী দুর্গা