সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

মঙ্গলকাটা-হালুয়ারঘাট : পিকআপ উল্টে নিহত ১, আহত ২

  • আপলোড সময় : ১৭-০২-২০২৫ ০৮:২৬:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৫ ০৮:৩০:১৬ পূর্বাহ্ন
মঙ্গলকাটা-হালুয়ারঘাট : পিকআপ উল্টে নিহত ১, আহত ২
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের মঙ্গলকাটা-হালুয়ারঘাট সড়কে পিকআপ উল্টে ১ জন নিহত, আহত হয়েছেন ২ জন। শনিবার দিবাগত রাত অনুমান ১২টায় মঙ্গলকাটা বাজার এলাকা থেকে হালুয়ারঘাট আসার পথে ইউনিয়নের ভৈষারপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় নয়ন মিয়া (১৪) নামের একজন নিহত হয়েছেন। তার পিতার নাম শুকুর আলী। তিনি সুরমা ইউনিয়নের মইনপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসার পথে নিহত হন নয়ন মিয়া। আহত হয়েছেন একই গ্রামের দুলাল মিয়া (২০), পিতা জমশের আলী, ইমন মিয়া (১৬), পিতা আঞ্জব আলী। আহত এই দুইজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম বলেন, একটি পিকআপ উল্টে দুর্ঘটনা ঘটেছে। এই খবর পেয়েছি। এই ঘটনায় ১টি ছেলে মারা গেছে। আহত হয়েছে ২ জন। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। নিহতের লাশ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু