সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি'

অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ৫

  • আপলোড সময় : ১৭-০২-২০২৫ ০৮:২২:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৫ ০৮:২২:৪০ পূর্বাহ্ন
অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ৫
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হচ্ছে। জেলার বিভিন্ন থানা কর্তৃক পরিচালিত এ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন জুয়েল আহমদ (২৩), তিনি জগন্নাথপুর থানাধীন গহৃবপুর গ্রামের বাসিন্দা, নিষিদ্ধ সংগঠন রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক স¤পাদক। শরীফ আহমদ মামুন (৩৩), তিনি ধর্মপাশা থানাধীন সুনই গ্রামের বাসিন্দা, পাইকুরাটি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সদস্য। আবুল কালাম অনিক (৪০), তিনি দোয়ারাবাজার থানাধীন নরসিংপুর গ্রামের বাসিন্দা এবং দোয়ারাবাজার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক। মিটন পাল (৩১), তিনি জামালগঞ্জ থানাধীন কালীপুর গ্রামের বাসিন্দা, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক এবং আল মেরাজ পাপ্পু (২৭), তিনি ছাতক থানাধীন কালিদাসপাড়া গ্রামের বাসিন্দা ও নিষিদ্ধ সংগঠন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সিনিয়র সদস্য। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু