সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

মধ্যনগরে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপলোড সময় : ১৭-০২-২০২৫ ০৮:১৯:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৫ ০৮:১৯:২৫ পূর্বাহ্ন
মধ্যনগরে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার
মধ্যনগর প্রতিনিধি :: মধ্যনগর উপজেলার করুয়াজান গ্রাম থেকে রবিবার সকালে ইমন তালুকদার (১৫) নামের এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের কৃষক রসময় তালুকদারের ছেলে। ওই কিশোর নেত্রকোণার দত্ত উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। পরিবারের সদস্যদের বরাত দিয়ে মধ্যনগর থানার ওসি মো. সজীব রহমান জানান, উপজেলার রমধ্যনগর ইউনিয়নের করুয়াজান গ্রামের ইমন তালুকদার নেত্রকোণার দত্ত উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। শনিবার রাত ১০টার দিকে রাতের খাবার খেয়ে তার বাবার সঙ্গে বসতঘরে ঘুমিয়ে পড়ে। রবিবার সকাল সাড়ে ছয়টার দিকে স্থানীয় লোকজন তাদের বসতঘরের সামনে থাকা করচ গাছের ডালের সঙ্গে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যদের জানান। খবর পেয়ে ওইদিন সকাল নয়টার দিকে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। কী কারণে মৃত্যু হয়েছে তা জানা যায়নি। এই মৃত্যু নিয়ে পরিবারের সদস্যদের কারও কোনো অভিযোগ না থাকায় লাশটি তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স