সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক
আলোচনা সভায় বক্তারা

মিনিস্টার অক্ষয় কুমার দাস স্মারকগ্রন্থটি অমূল্য ও বিশেষ গুরুত্বের দাবিদার

  • আপলোড সময় : ১৬-০২-২০২৫ ০১:৫৩:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৫ ০১:৫৩:৩৭ পূর্বাহ্ন
মিনিস্টার অক্ষয় কুমার দাস স্মারকগ্রন্থটি অমূল্য ও বিশেষ গুরুত্বের দাবিদার
স্টাফ রিপোর্টার :: বিশিষ্ট আইনজীবী, লেখক ও সাংবাদিক রনেন্দ্র তালুকদার পিংকু সম্পাদিত ‘মিনিস্টার অক্ষয় কুমার দাস’ স্মারকগ্রন্থ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় দৈনিক সুনামকণ্ঠ কনফারেন্স হলে সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের আয়োজনে এই সভার আয়োজন করা হয়। সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সভাপতি প্রভাষক দুলাল মিয়া’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনুপ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর পরিমল কান্তি দে। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন লেখক-কলামিস্ট অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলাম, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. চাঁন মিয়া, লেখক ও কবি কুমার সৌরভ, দৈনিক সুনামকণ্ঠ’র সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান রাশেদ মাহমুদ, শাহজালাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এনামুল কবির। আলোচনা সভায় বক্তারা বলেন, অক্ষয় কুমার দাস ছিলেন এক অসাধারণ ব্যক্তিত্ব। এই স্মারকগ্রন্থে তাঁর জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে যা অত্যন্ত মূল্যবান। বক্তারা আরও বলেন, মিনিস্টার অক্ষয় কুমার দাস ছিলেন একজন জননেতা এবং তিনি সবসময় মানুষের কল্যাণে কাজ করে গেছেন। স্মারকগ্রন্থটিতে অক্ষয় কুমার দাসের জীবন ও কর্ম তুলে ধরা হয়েছে। ‘মিনিস্টার অক্ষয় কুমার দাস’ স্মারকগ্রন্থের সম্পাদক বিশিষ্ট আইনজীবী, লেখক ও সাংবাদিক রনেন্দ্র তালুকদার পিংকু অসাধারণ কাজ করেছেন। এই বইটিতে অক্ষয় কুমার দাসের জীবন-কর্মের বিভিন্ন দিক প্রকাশ পেয়েছে। ভিন্ন ভিন্ন লেখকের লেখার মধ্য দিয়ে আমরা এই মানুষটিকে বিভিন্ন আঙ্গিক থেকে জানার ও বোঝার সুযোগ পেয়েছি। যারা তার ব্যক্তিগত সান্নিধ্যে আসতে পারেনি অর্থাৎ নতুন প্রজন্ম তারাও এই বইটি পড়ে তাকে জানতে পারবে এবং অনুপ্রাণিত হবে। সেই কারণেই এই স্মারকগ্রন্থটি অমূল্য ও বিশেষ গুরুত্বের দাবিদার।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু