সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর

জগন্নাথপুরে জামায়াতের এমপি প্রার্থী ইয়াসীন খানের মতবিনিময়

  • আপলোড সময় : ১৬-০২-২০২৫ ০১:৪৪:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৫ ০১:৪৪:২৮ পূর্বাহ্ন
জগন্নাথপুরে জামায়াতের এমপি প্রার্থী ইয়াসীন খানের মতবিনিময়
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে কর্মরত সাংবাদিকদের সাথে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের খানপুর গ্রামের বাসিন্দা সিলেট জজকোর্টের আইনজীবী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সুনামগঞ্জ ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ইয়াসীন খান মতবিনিময় করেছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর পয়েন্টে স্থানীয় একটি রেস্টুরেন্টে মতবিনিময় সভার আয়োজন করা হয়। জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আফজাল হোসাইনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের সম্ভাব্য এমপি প্রার্থী অ্যাডভোকেট ইয়াসীন খান। এ সময় আবু তাইদ, আবদুল তাহিদ, ওয়ালি উল্লাহ, কবির উদ্দিন, জামাল উদ্দিন বেলালসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়া সাংবাদিকদের মধ্যে তাজ উদ্দিন আহমদ, জহিরুল ইসলাম লাল, মো. শাহজাহান মিয়া, অমিত দেব, আলী আছগর ইমন, হিফজুর রহমান তালুকদার জিয়া, শাহ এসএম ফরিদ, হুমায়ূন কবির ফরিদী, শাহ আলম চৌধুরী, আলী জহুর, তৈয়বুর রহমান, ইয়াকুব মিয়া, গোলাম সারোয়ার, গোবিন্দ দেব, আমিনুল হক সিপন, আমিনুল হক জিলু, আলামিন, ইকবাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং নির্বাচিত হলে আগামীতে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার উন্নয়নে করণীয় বিষয়ে নিজ পরিকল্পনা তুলে ধরেন সম্ভাব্য এমপি প্রার্থী অ্যাডভোকেট ইয়াসীন খান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি