সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ

বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে মতবিনিময় সভা

  • আপলোড সময় : ১৬-০২-২০২৫ ০১:৪১:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৫ ০১:৪১:৩৯ পূর্বাহ্ন
বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার :: ‘আমাদের সম্মিলিত ভবিষ্যৎ নিশ্চিত করতে জলাভূমি সংরক্ষণ করুন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জলাভূমি দিবস ২০২৫ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ৩টায় রুরাল ডেভেলপমেন্ট এন্ড সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (আরডিএসএ) এর আয়োজনে এবং এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি)-এর সহযোগিতায় সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির আয়ূব বখত জগলুল মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জেলা হাওর বাঁচাও আন্দোলনের সহ-সভাপতি মোর্শেদ আলমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আরডিএসএ নির্বাহী পরিচালক মো. মিজানুল হক সরকার। সভায় হাওরাঞ্চলের সংকট ও সম্ভাবনার উপর তথ্য উপস্থাপন করেন পদ্মা’র নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান। আইন অমান্যকারী পিআইসি’র বিরুদ্ধে করণীয় সম্পর্কে সম্মিলিত ধারণা উপস্থাপন করেন সুনামগঞ্জ জেলা হাওর বাঁচাও আন্দোলনের সাধারণ স¤পাদক ওবায়দুল হক মিলন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক স¤পাদক প্রভাষক দুলাল মিয়া, সাংবাদিক শহীদ নূর আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, জলাভূমি আমাদের পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কেবল জীববৈচিত্র্যের আবাসস্থল নয়, একই সাথে আমাদের খাদ্য, পানি এবং জীবনধারণের অনেক কিছুর উৎস। জলাভূমি সংরক্ষণ না করলে আমাদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। জলাভূমি সংরক্ষণে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। সরকার, বেসরকারি সংস্থা এবং সাধারণ মানুষ সকলেরই এই বিষয়ে সচেতন হওয়া উচিত। মতবিনিময় সভায় সুনামগঞ্জের বিভিন্ন সাংবাদিক, পরিবেশকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা আরও বলেন, হাওর অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাকেও এগিয়ে আসতে হবে। সভায় বক্তারা আরো বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে হাওর অঞ্চলের মানুষের জীবনযাত্রা হুমকির মুখে পড়েছে। তাই এর স্থায়ী সমাধানের জন্য সরকারের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলোরও এগিয়ে আসা উচিত। এসময় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প