সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ দিনে ৭-১২ ঘণ্টা লোডশেডিং অতিষ্ঠ জনজীবন বিশ্বকাপের উন্মাদনায় আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ

বাণিজ্যমেলা বন্ধের দাবিতে তাওহীদী জনতার মানববন্ধন

  • আপলোড সময় : ১৬-০২-২০২৫ ০১:৩৬:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৫ ০১:৩৬:৫১ পূর্বাহ্ন
বাণিজ্যমেলা বন্ধের দাবিতে তাওহীদী জনতার মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শিল্পপণ্য ও বাণিজ্যমেলায় ‘ইসলামবিরোধী’ কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বাদ জুম’আ সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারে ‘সচেতন তাওহীদী জনতা’র ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ষোলঘর একটি আবাসিক এলাকা, এখানে স্কুল-মাদ্রাসা-মসজিদ রয়েছে। এখানে কোনোভাবেই বাণিজ্যমেলা কাম্য নয়। প্রতি বছর মেলার আড়ালে চলে অশ্লীল নৃত্য, মাইক ও উচ্চস্বরে সাউন্ড বক্স বাজানোয় আশপাশে বাসিন্দারা অতিষ্ঠ হয়ে উঠেছে। এছাড়াও সড়কে জ্যাম লাগে, চলাচলের পথ বন্ধ হয়ে যায়। এলাকার পরিবেশও বিনষ্ট হচ্ছে। তারা বলেন, এখানে মেলার কারণে ষোলঘর, আলীপাড়া, বনানীপাড়া, বলাকা, বিলপাড়, মোহাম্মদপুরসহ আশপাশ এলাকার বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আওয়ামী লীগের দোসর ও বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রদের মামলার আসামি যুবলীগ নেতা কিভাবে মেলা করার সাহস পেয়েছে? আমরা শুরু থেকে মেলার বিরুদ্ধে আন্দোলন করে আসছি তবুও আমাদের দাবিকে তোয়াক্কা না করে মেলার অনুমোদন দেয়া হয়েছে। আর একদিনও মেলার সময় বাড়ানো হলে আমরা কঠোর আন্দোলনের ডাক দিবো, হবে ট্রাফিক পয়েন্ট থেকে লং মার্চ টু মেলা। মানববন্ধনে বিশিষ্ট আলেম মাওলানা মুফতি আব্দুল হকের সভাপতিত্বে ও মাওলানা আরিফ রব্বানীর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাদানিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শায়েখ আব্দুল বছির, শহরের পূর্ব বাজার মসজিদের ইমাম মাওলানা আবু সাইদ, তেঘরিয়া মাদরাসার মুহতামিম মাওলানা বদরুল আলম, কাজির পয়েন্ট মসজিদের ইমাম মাওলানা ইলিয়াস আহমদ, ষোলঘর শাহ আছদ আলী পীর হাফেজিয়া মাদরাসার পরিচালক হাফিজ মুশাহিদ আলী, আলহেরা মাদরাসার শিক্ষক মিজানুর রহমান, ব্যবসায়ী হাফিজ ত্বাহা হোসাইন, ব্যবসায়ী মাহবুব খান, ব্যবসায়ী মাওলানা সাব্বির আহমদ, ষোলঘরের বাসিন্দা লুৎফুর রহমান, ব্যবসায়ী হুমায়ুন আহমদ, মাওলানা সুলাইমান জাবেরি, মাওলানা নাসরুজ্জমান, শহিদুল ইসলাম প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা

নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা