সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা
চিলাই নদীর দুই ক্লোজার অরক্ষিত

ঝুঁকিপূর্ণ বাঁধে ক্লোজার প্যালাসাইডিংয়ের দাবি কৃষকদের

  • আপলোড সময় : ১৬-০২-২০২৫ ০১:২৬:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৫ ০১:২৬:১৩ পূর্বাহ্ন
ঝুঁকিপূর্ণ বাঁধে ক্লোজার প্যালাসাইডিংয়ের দাবি কৃষকদের
মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী :: দোয়ারাবাজার উপজেলার চিলাই নদীর তীরে কার্যত অরক্ষিত থেকে যাচ্ছে গুরুত্বপূর্ণ দুটি ক্লোজার। ওই দুই ক্লোজারে প্যালাসাইডিংয়ের কাজ না থাকায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে নাইন্দা হাওড়ের ফসল রক্ষাবাঁধ। বড় দুটি ক্লোজারে বাঁশের প্যালাসাইডিং কিংবা বালি ভরতি জিও ব্যাগ ফেলা না হলে কার্যত কোন কাজে আসবে না ২১ লাখ টাকা ব্যয়ে নির্মিত ওই ফসলরক্ষা বাঁধটি। সরেজমিনে দেখা যায়, উপজেলার চিলাই নদীর তীর ঘেঁষা ২১নং পিআইসি নাইকো’র ব্রিজ পয়েন্ট থেকে বেজপাড়া লাল মিয়ার বাড়ি পর্যন্ত ৯৭০ মিটার মাটির কাজ চলমান রয়েছে। বাঁধের মোট বরাদ্দ ধরা হয়েছে ২১ লাখ ৬০ হাজার টাকা। ধীরগতিতে চলা ওই বাঁধ নির্মাণকাজ চলমান থাকলেও বড় দুটি ক্লোজার অরক্ষিত রয়েছে গেছে। ওই দুই ক্লোজারে প্যালাসাইডিং করা না হলে কোন কাজে আসবে না ফসল রক্ষা বাঁধটি। দেখাগেছে, উপজেলা সদরের বড়বন গ্রামের চিলাই নদীর তীরে ফারুক মিয়ার বাড়ির নিকট এবং ফুল মিয়ার নিকট বড় দুটি ভাঙন ঝুঁকিপূর্ণ থাকলেও কোনো বরাদ্দ দেওয়া হয়নি। এতে ফসলরক্ষা বাঁধটি কার্যত কোন কাজে আসবে না বলে মনে করছেন স্থানীয় কৃষকরা। ক্লোজার দুটি বাঁশ দিয়ে প্যালাসাইডিং এবং জিও ব্যাগ ফেলে বন্ধ করা না হলে বৃষ্টি শুরু হলেই স্রোতের তোড়ে ভেসে যাবে ২১ লাখ টাকার মাটির প্রলেপ। বড়বন গ্রামের কৃষক আব্দুল্লাহ আল মামুন, আব্দুল আজিজ, ফারুক মিয়া, আক্তার হোসেনসহ আরও অনেকে বলেছেন, চিলাই নদীর তীরঘেঁষা বড় দুই ক্লোজারে প্যালাসাইডিং করে জিও ব্যাগ ফেলা না হলে প্রতি বছরের মতো এবারও ভেঙে গিয়ে বিনষ্ট হবে হাওরের ফসল। পাহাড়ি ঢলে তলিয়ে যাবে কয়কটি গ্রাম। এ বাঁধে আমাদের কোন উপকারে আসবে না। কৃষকরা আরও বলেন, আমাদের দাবি উপেক্ষা করে ২১নং পিআইসি’র দুটি ক্লোজারে প্যালাসাইডিং না করে ফসল রক্ষা বাঁধে মাটির প্রলেপ দিয়ে দায়সারা কাজ করলে এর দায়ভার সংশ্লিষ্টদের নিতে হবে। সংশ্লিষ্ট পিআইসি সভাপতি মোরশেদ আলম জানান, ফসল রক্ষা বাঁধের কাজ দ্রুত শেষ করা হচ্ছে। কিন্তু ৯৭০ মিটার ফসল রক্ষা বাঁধে বড় দুটি ক্লোজারে প্যালাসাইডিংয়ের কোন বরাদ্দ নেই। এ বিষয়ে আমি স্থানীয় প্রশাসনসহ পাউবো’র সংশ্লিষ্টদের অবহিত করলেও তাঁরা কোন কর্ণপাত করছেন না। জানতে চাইলে পাউবো’র উপজেলা এসও সাদ্দাম হোসেন বলেছেন, প্যালাসাইডিংয়ের বরাদ্দ দেওয়া হলে সঠিকভাবে কাজ হয় না। বাঁধের কাজ চলমান রয়েছে, এলাকাবাসী চাইলে এসি অফিস থেকে বরাদ্দ নিয়ে আসতে পারে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স