সুনামগঞ্জ , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ , ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাওরে শিক্ষক সংকট : কারণ ও প্রতিকার আবারও হাসপাতালে ঢুকে নারী কর্মীকে পেটালো বখাটে সত্যশব্দের অনন্য পরিবেশনা, ছয় ঋতু এক রবিরাগ রমেন্দ্র ভট্টাচার্য্য নাট্যাঙ্গনের আলোকিত ব্যক্তিত্ব তাহিরপুরে সড়কের দুই স্থানে ভাঙন, ঝুঁকি নিয়ে চলাচল শারীরিক প্রতিবন্ধকতা জয় করে গোল্ডেন এ প্লাস অর্জন খালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল আজ ১০ মাদ্রাসার দাখিল ফলাফলে বিপর্যয়, কোনো প্রতিষ্ঠানেই জিপিএ-৫ নেই হাওরের জনপদ থেকে এবার মন্ত্রিসভায় প্রতিনিধি চান মানুষ অধ্যাপক ড. মৃদুলকান্তি চক্রবর্তীর মৃত্যুবার্ষিকী আজ বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে? সুনামগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড: ‘ঝুঁকিপূর্ণ’ দাবি করে মোহাম্মদপুরের প্রস্তাবিত ভোটকেন্দ্র বাতিলের আবেদন “যে তার সন্তানদের মেরে ফেলে সে বাবা না, তার ফাঁসি হোক” মার্চে শুরু, মে-তে চূড়ায়, বজ্রপাতে সবচেয়ে ঝুঁকিতে হাওরাঞ্চল শাল্লায় যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী গ্রেপ্তার দিরাইয়ে সেলাই মেশিন বিতরণ দিনে বিদ্যুতের ঘাটতি ৩ হাজার মেগাওয়াটেরও বেশি, রাতে পরিস্থিতি আরও খারাপ শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা ‎সাংবাদিক বায়েজীদের পিতৃবিয়োগে সুনামকন্ঠ পরিবারের শোক

জামালগঞ্জে সাচনা-রামনগর রাস্তার কাজে অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

  • আপলোড সময় : ১৫-০২-২০২৫ ০১:০১:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০২-২০২৫ ০১:০২:০৯ পূর্বাহ্ন
জামালগঞ্জে সাচনা-রামনগর রাস্তার কাজে অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
মো. বায়েজীদ বিন ওয়াহিদ::
সুনামগঞ্জের জামালগঞ্জে সাচনা-রামনগর বাজার রাস্তার কাজে নিম্নমানের ইট,পাথর, বালু ব্যবহারে ঠিকাদারের অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে আঞ্চলিক সংগঠন 'সুপার সিক্সটি,স্বপ্ননীড় ও ফতেপুর সমাজ কল্যান যুব সংঘ এবং সচেতন সাচনাবাজার ইউনিয়ন পরিষদের নাগরিকদের ব্যানারে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন-স্বপ্ননীড় সংগঠনের উপদেষ্টা জাকির হোসেন, সভাপতি সেলিম আহমেদ, সুপার সিক্সটি টিম লিডার আবতাহিনূর খান উদয়, ফতেহপুর সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি মাওলানা মতিউর রহমান প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন, সাচনা-রামনগর বাজারের এই জনগুরুত্বপূর্ণ রাস্তার কাজে বালু,পাথর, ইটসহ নিম্নমানের সামগ্রী অবিলম্বে পরিবর্তন করে ভালো মানের সামগ্রী ব্যবহার করে রাস্তার কাজ করার দাবি জানান। ঠিকাদারি প্রতিষ্ঠানকে বারবার বলার পরও তারা কর্ণপাত করছেন না। এবার তারা সংশোধন না হলে এরকম দূর্নীতিবাজ ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। একদিকে রাস্তার কাজ করছে অন্যদিকে তা ভেঙে যাচ্ছে। রাস্তার কাজের মান উন্নয়নে উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছেন সংগঠনের নেতারা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সত্যশব্দের অনন্য পরিবেশনা, ছয় ঋতু এক রবিরাগ

সত্যশব্দের অনন্য পরিবেশনা, ছয় ঋতু এক রবিরাগ