সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

দোয়ারাবাজারে ভারতীয় গরুর চালান আটক

  • আপলোড সময় : ১৪-০২-২০২৫ ০৬:৪৩:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০২-২০২৫ ০৬:৪৩:৫৬ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে ভারতীয় গরুর চালান আটক
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলার মোকামছড়া সীমান্ত দিয়ে চোরাইপথে আনা ৭টি ভারতীয় গরু আটক করেছে বিজিবি। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মোকামছড়া সীমান্ত এলাকা থেকে গরুগুলো আটক করে পেকপাড়া বিওপি। আটক করা গরুগুলোর আনুমানিক মূল্য ৬ লাখ ৭০ হাজার টাকা জানানো হয়েছে। প্রেস ব্রিফিংয়ে বিজিবি জানায়, বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ২ টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া সীমান্ত এলাকা মোকামছড়া দিয়ে সাতটি ভারতীয় গরু আনার তথ্য পায় বিজিবি। সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদিরের নির্দেশনায় একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করেন। পরে সাতটি ভারতীয় গরু জব্দ করে পেকপাড়া ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। আটক গরুগুলো পরবর্তী সময়ে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে বলে জানা গেছে। সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে চোরাচালান প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স