সুনামগঞ্জ , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্দোলনের জন্য ডাক আসবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে চলতি বছরে পানিতে ডুবে ঝরেছে ৫২৬ শিশুর প্রাণ, থামবে কীভাবে জামায়াত জোট ছাড়ল খেলাফত মজলিস নাসরিন সুলতানা মেধাবৃত্তি বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা প্রখর রোদেও থামে না জীবনসংগ্রাম জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ : শফিকুর রহমান গাজী সিনড্রোম এবং তার পেছনের মনস্তত্ত্ব অয়নৃত্য’র ৩য় বর্ষপূর্তি ও বর্ষা উৎসব ‘নীল নবঘনে’ নৃত্য-সুরে বর্ষার বন্দনা, মুগ্ধ দর্শক বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তন মোকাবিলার কার্যকর উপায়: এমপি নূরুল ইসলাম নূরুল বিনামূল্যে অর্ধেক ভাগ না দেয়ায় জলমহাল দখলের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্রে নতুন কূপ খননের পরিকল্পনা উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা

দিরাইয়ে যুগান্তরের রজত জয়ন্তী উদযাপন

  • আপলোড সময় : ১২-০২-২০২৫ ১১:৫৩:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০২-২০২৫ ১২:৩৫:৩৭ পূর্বাহ্ন
দিরাইয়ে যুগান্তরের রজত জয়ন্তী উদযাপন
দিরাই প্রতিনিধি ::
দিরাইয়ে দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দৈনিক যুগান্তর দিরাই প্রতিনিধি জিয়াউর রহমান লিটনের আয়োজনে উপজেলা স্বজন সমাবেশের সভাপতি দিরাই সরকারি কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজিব সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক অভিজিৎ সূত্রধর, পাউবো মাঠ প্রকৌশলী এটি এম মোনায়েম হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনির হোসেন, দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, মাতারগাও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন। স্বজন সমাবেশের সাধারণ স¤পাদক রুকনুজ্জামান জহুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সাবেক কাউন্সিলর জয়নুল হক, সাংবাদিক শাহজাহান মাহমুদ হেলাল, সাংবাদিক আবু হানিফ চৌধুরী, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন চৌধুরী, ডিএসএস-এর পরিচালক শাহজাহান সিরাজ, যুব জমিয়তের মাওলানা ওবায়দুল হক চৌধুরী, সিলেটের ডাক প্রতিনিধি উবায়দুল হক, সাংবাদিক রায়হান মিয়া প্রমুখ। উপস্থিত ছিলেন সাংবাদিক তোফায়েল আহমেদ চৌধুরী, জীবন সূত্রধর, হেলাল আহমেদ, বদরুল ইসলাম বদরুল, ইয়াহিয়া লিটন, আইমান, রাজিব দাসসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন মাওলানা আব্দুল্লাহ রাজি এবং গীতাপাঠ করেন সাংবাদিক প্রশান্ত সাগর দাস। আলোচনা শেষে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম বাবুল-এর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা ওবায়দুল হক চৌধুরী। সভা শেষে রজতজয়ন্তীর কেক কাটেন অতিথিবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা

কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা