সুনামগঞ্জ , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন সুনামগঞ্জে ৬ মাসে প্রাণ গেছে ৫৩ জনের ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী “সবচেয়ে মিষ্টি গান সেগুলোই, যা সবচেয়ে দুঃখের কথা বলে” মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন দিরাইয়ে এসএসসিতে সেরা বালিকা বিদ্যালয়, পিছিয়ে রয়েছে রফিনগর হাওরাঞ্চলে গরু চুরির হিড়িক, এক মাসে অর্ধশতাধিক গরু চুরি জুলাইয়ে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ৩১ জীবিত থাকতে পায়নি, মৃত্যুর পর আইসিইউতে হাম-আক্রান্ত শিশু- অভিযোগ বাবা-মায়ের ডা. সৈয়দ মোনাওয়ার আলী : জনকল্যাণে অনন্য পথিকৃৎ ভারতীয় মদসহ কথিত সাংবাদিক লিটন আটক ট্রাভেলস ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বোকা নদীর সেতুতে ঝুলছে ডাম্প ট্রাক, চালক পলাতক সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার, গুয়াহাটি ক্যাম্পে মানবেতর জীবন সুনামগঞ্জের যুবকের বৈঠার টানেই চলে জীবন-সংসার রবীন্দ্রনাথের জীবন, কর্ম ও দর্শন নিয়ে সাহিত্য আড্ডা দিরাই বিএনপি’র অভ্যন্তরীণ বিরোধ তুঙ্গে কিসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে : স্বরাষ্ট্রমন্ত্রী
জীববৈচিত্র, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে বনায়ন কার্যক্রম উদ্বোধন

টাঙ্গুয়ার হাওরে লাগানো হবে ৩০ হাজার হিজল-করচ

  • আপলোড সময় : ১২-০২-২০২৫ ১১:৩১:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০২-২০২৫ ১১:৩১:৪১ অপরাহ্ন
টাঙ্গুয়ার হাওরে লাগানো হবে ৩০ হাজার হিজল-করচ
স্টাফ রিপোর্টার :: দেশের বৃহত্তম রামসার সাইট টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে বনায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওরের রৌয়াকান্দা ওয়াচ টাওয়ার সংলগ্ন এলাকায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং সিলেট বন বিভাগের বাস্তবায়নে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এসময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণ। সংশ্লিষ্টরা জানান, ‘নয়কুড়ি কান্দার ছয়কুড়ি বিল’ নামে খ্যাত দেশের বৃহত্তম রামসার সাইট টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের উদ্দেশ্যেই হাওরপাড়ের জয়পুর, গোলাবাড়ি, ছিলানী তাহিরপুর গ্রামের স্কুল শিক্ষার্থীরা গাছ রোপণে অংশগ্রহণ করে। আর ২৫ হেক্টর জায়গায় প্রায় ৩০ হাজার হিজল-করচ প্রজাতির গাছ লাগানো হবে। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, জীববৈচিত্র রক্ষায় আমাদের সবাইকে সচেতন হতে হবে। বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ুন কবির তা বক্তব্যে বলেন, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাধ্যমে ৫ ফুট উচ্চতার সুন্দর সতেজ চারা রোপণের মাধ্যমে চারা রোপণ কার্যক্রম চলমান থাকবে। এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সভাপতি ইমন দ্দোজা, সুনামগঞ্জ রেঞ্জের বন কর্মকর্তা মো. সাদ উদ্দিন আহমেদ, মোয়াজ্জেমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিছবাহুল আলম, বাদাঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাফিকুল ইসলাম উজ্জ্বল, সহকারী শিক্ষক জাকির হোসেন প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন

সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন