সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

সীমান্ত পেরিয়ে কয়লা আনতে গিয়ে শ্রমিকের মৃত্যু

  • আপলোড সময় : ১২-০২-২০২৫ ১১:২৭:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০২-২০২৫ ১১:২৭:৫৩ অপরাহ্ন
সীমান্ত পেরিয়ে কয়লা আনতে গিয়ে শ্রমিকের মৃত্যু
স্টাফ রিপোর্টার :: অবৈধপথে সীমান্ত পেরিয়ে ভারত থেকে কয়লা আনতে গিয়ে মো. রজব আলী (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার দুপুরে বালিয়াঘাটা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার শূন্য লাইন থেকে এক কিলোমিটার ভারতের অভ্যন্তরে কয়লার কোয়ারিতে (গর্তে) ঘটনাটি ঘটেছে। নিহত শ্রমিক তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানান, বিজিবি সীমান্ত এলাকায় কঠোর নজরদারি রাখার পরও ভোর রাতে টহল দলের চোখ ফাঁকি দিয়ে ভারতের অভ্যন্তরের কয়লা গুহায় গিয়ে কাজ করা অবস্থায় অসুস্থ হয় মো. রজব আলী। এসময় সাথে থাকা লোকজন তাকে বাংলাদেশের লাকমা পশ্চিমপাড়া নিজ বাড়িতে নিয়ে আসে। পরে তিনি মারা যান। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স