সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা
প্রাথমিকে নিয়োগের দাবি

আলোচনা ফলপ্রসূ হয়নি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

  • আপলোড সময় : ১২-০২-২০২৫ ০৯:০১:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০২-২০২৫ ০৯:০১:৫০ পূর্বাহ্ন
আলোচনা ফলপ্রসূ হয়নি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
সুনামকণ্ঠ ডেস্ক :: সচিবালয়ে ফলপ্রসূ আলোচনা না হওয়ায় হাইকোর্টের সিদ্ধান্ত বাতিলে আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত আলটিমেটাম দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রাথমিকের তৃতীয় ধাপে সুপারিশ বাতিল হওয়া প্রার্থীরা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে জাতীয় জাদুঘরের সামনে তাদের বিক্ষিপ্তভাবে অবস্থান করতে দেখা যায়। এর আগে সন্ধ্যায় সচিবালয় থেকে ফিরে কর্মসূচি চালু রাখার ঘোষণা দেন তারা। ছয় সদস্যের একটি প্রতিনিধিদল সচিবালয়ে আলোচনা করতে যান। আলোচনায় অংশগ্রহণকারীদের একজন জান্নাতুল নাইম বলেন, সচিবালয়ে গিয়ে আমরা সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ আলমের সঙ্গে সাক্ষাৎ করি। আগে আমাদের যেমন আশ্বস্ত করা হয়েছিল, এবারও সেই একইভাবে আশ্বস্ত করে বলা হয় যে এটা আদালতের রায়, এর এখতিয়ার হচ্ছে বিচারকের। তারা বললেন- সরকারের ওপর বিশ্বাস ও আস্থা রাখতে। তিনি বলেন, সচিবের পর আমরা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করি। তিনি বলেন, আপনাদের ৬ হাজার ৫৩১ জনের মধ্যে কাউকেই বাদ দেওয়া হবে না। এরপর তো আমাদের আর কিছু বলার থাকে না। আমরা উপদেষ্টা মহোদয়কে একটা কথাই বললাম, যেন দ্রুত আইনি প্রক্রিয়া শেষ করে আমাদের নিয়োগ দেওয়া হয়। নাইম আরও বলেন, সরকারের পক্ষ থেকে আমাদের সবসময় শুধু আশ্বস্ত করা হচ্ছে। আগেরবার আমরা ঘরে ফিরে গিয়েছিলাম, কিন্তু এবার আর ঘরে ফিরব না। যতদিন পর্যন্ত আমাদের দাবি মানা না হবে আমরা রাজপথে থাকব এবং আমাদের কর্মসূচি চলমান থাকবে। এর আগে গত সোমবার সকালে শাহবাগে অবস্থান নিয়ে অবরোধ করেন তারা। দুপুরের দিকে পুলিশ তাদের জলকামান ও লাঠিপেটা করে সরিয়ে দিলে কিছুক্ষণ পর জাদুঘরের সামনে অবস্থান নিয়ে রাত পর্যন্ত বিক্ষোভ করেন। ওরে শহীদ মিনারে রাতযাপন করে মঙ্গলবার সকালে পুনরায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। তারা এখনো সেখানেই অবস্থান করছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু