সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

অবৈধ অস্ত্র উদ্ধারে শিগগিরই অভিযান

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৪ ০১:৩৩:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৪ ০১:৩৩:২১ পূর্বাহ্ন
অবৈধ অস্ত্র উদ্ধারে শিগগিরই অভিযান
সুনামকণ্ঠ ডেস্ক :: শিগগিরই অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হবে। এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বিগত সরকারের আমলে কিছু লাইসেন্সকৃত অস্ত্রের ‘অবৈধ ও অপব্যবহার’ করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, সে বিষয়েও পদক্ষেপ নেওয়া হবে। বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই সৌজন্য সাক্ষাৎ করতে এলে উপদেষ্টা তাকে এসব কথা বলেন। রবিবার (২৫ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার অফিসকক্ষে এই সাক্ষাৎ হয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সাল হাসান জানান, সাক্ষাৎকালে বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ সংস্কার, অবৈধ অস্ত্র উদ্ধারসহ নানাবিধ বিষয়ে আলোচনা করেন তারা। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতির দিকে। যদিও নানা শ্রেণি-পেশার মানুষের বিভিন্ন দাবি-দাওয়া ও ইস্যুভিত্তিক আন্দোলনের কারণে তা কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন। আশা করি দ্রুত পরিস্থিতির উন্নয়ন ঘটবে। রাষ্ট্রদূত পুলিশ সংস্কারে বর্তমান সরকারের পদক্ষেপের বিষয়ে উপদেষ্টার কাছে জানতে চান। তিনি জানান, পুলিশদের বিশ্রামের সময় কম থাকার কারণে অনেক চাপের মুখে তাদের দায়িত্ব পালন করতে হয়। আমরা পুলিশ সংস্কারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। তবে তা প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমরা পুলিশ বাহিনী ছাড়াও পর্যায়ক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন অন্যান্য বাহিনীর সংস্কারেও উদ্যোগ নিচ্ছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪