সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

অপারেশন ডেভিল হান্ট আওয়ামী লীগ সংশ্লিষ্ট ৭ জন গ্রেপ্তার

  • আপলোড সময় : ১২-০২-২০২৫ ০৮:৩৪:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০২-২০২৫ ০৮:৩৪:৫১ পূর্বাহ্ন
অপারেশন ডেভিল হান্ট আওয়ামী লীগ সংশ্লিষ্ট ৭ জন গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্টে’ আরও ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার প্রত্যেকেই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী। জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় তাঁদের গ্রেপ্তার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. জাকির হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের গ্রেপ্তারে এ বিশেষ অভিযান চলমান থাকবে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাস্তিগঞ্জ উপজেলার বগলাকাড়া গ্রামের বাসিন্দা ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহান উদ্দিন (৩৩), সুনামগঞ্জ সদর উপজেলার মঙ্গলকাটা গ্রামের বাসিন্দা ও স্থানীয় জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রমজান আলী (৬০), মধ্যনগর উপজেলার রৌহা গ্রামের বাসিন্দা ও স্থানীয় বংশীকুন্ডা দক্ষিণ ইউপির ৪ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি খোকন মিয়া (৪০), জগন্নাথপুর উপজেলার কেশবপুর গ্রামের বাসিন্দা ও জগন্নাথপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর স¤পাদক মো. কামরুল হাসান ওরফে তেরা মিয়া (৪০), তাহিরপুর উপজেলার সোলেমানপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ছাত্রলীগের সহসভাপতি মো. আকরামিন হোসেন (২১), ছাতক উপজেলার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইসলামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জানে আলম (২৮), সুনামগঞ্জ সদর উপজেলার ঘাসিগাঁও গ্রামের বাসিন্দা ও জাহাঙ্গীরনগর ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক আবুল কালাম আজাদ (৪০)।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪