সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচন ৫ ধাপে, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী একটি সেতুর অভাবে পাঁচ গ্রামের মানুষ দুর্ভোগে ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নতুন করে ভাতা পাবেন ৪০ লাখ নারী জাতীয় কন্যাশিশু দিবস পালিত: ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবাইকে সহযোগিতা করতে হবে : এমপি কামরুজ্জামান কামরুল জামালগঞ্জে ব্রেস্ট ফিডিং ও ওয়েটিং রুম উদ্বোধন রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা দেবে পুলিশ : আইজিপি নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশায় আতঙ্ক দিরাইয়ে নারী ফুটবল বন্ধের প্রতিবাদে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সংবাদ সম্মেলন বর্তমান সরকার ব্যর্থ হলে দেশের অস্তিত্ব রক্ষা কঠিন হতে পারে : শামসুজ্জামান দুদু রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেওয়া কালি মুছে ভাইরাল এক রিকশাচালক সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ১০০ শয্যার জনবল-যন্ত্রপাতি দিয়ে চলছে ২৫০ শয্যার সুনামগঞ্জ সদর হাসপাতাল বিপন্ন যাদুকাটা, মরাচেলা, ধোপাজান নদী সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন দিরাই প্রেসক্লাবের কমিটি গঠন সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা

১৪টি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

  • আপলোড সময় : ১১-০২-২০২৫ ০৮:৩২:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৫ ০৮:৩২:৪৯ পূর্বাহ্ন
১৪টি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ পৌর শহরের ১৪টি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ২ দিনব্যাপী ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে শহরের রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) বিরোদা রাণী রায়। তিনি বলেন, শিশুদের শিক্ষায় এগিয়ে নিতে অভিভাবকদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে। কোনো শিশুকে মোবাইল ফোন দেয়া যাবে না। মোবাইল ফোন থেকে, টিভি থেকে অর্থাৎ ইলেট্রনিক্স ডিভাইস থেকে দূরে রাখতে হবে। তিনি বলেন, প্রত্যেক শিশুকে নিজেকে গড়ে তোলতে নিজে নিজে শেখার সুযোগ করে দিতে হবে। সুস্থ, সবল রাখতে হাঁটাহাঁটি বা চলাফেরা করতে হবে এবং শিশুদের সাথে মিশতে শেখার সুযোগ করে দিতে হবে। তিনি বলেন, শিশুকে শ্রেণীকক্ষে প্রবেশের পর অভিভাবকগণ অবশ্যই দূরে থাকতে হবে। নইলে শিশুরা লেখাপড়ায় অমনোযোগী হবে। এতে সে নিজেকে ভাল পরিবেশে গড়ে তোলতে বাধার সম্মুখিন হবে। বিরোদা রাণী রায় আরও বলেন, লেখাপড়ার পাশাপাশি শিশুদের নিজে নিজে পরিষ্কার-পরিচ্ছন্নতা থাকা, শরীর চর্চা, শুদ্ধ উচ্চারণে কথা বলা, ভাল কাজ কর্ম বিষয়ে শিক্ষণীয় সকল প্রকার কাজে যুক্ত করা অভিভাবকদের দায়িত্ব। তিনি শিশুদের শিক্ষার অগ্রগতিতে প্রত্যেক অভিভাবকদের যথাযথ দায়িত্ব পালন করার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী জজ ও শিক্ষার্থী অভিভাবক ওয়াহিদা নাসরিন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুব জামান। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ এনামুল হক মোল্লা। শহর বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কবি নাসরীন আক্তার খানমের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাছমিন বেগম চৌধুরী। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব : প্রধানমন্ত্রী