সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

সময় টেলিভিশনের সম্প্রচার বিষয়ে আদেশ ২৭ আগস্ট

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৪ ০১:১৬:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৪ ০১:১৮:০৫ পূর্বাহ্ন
সময় টেলিভিশনের সম্প্রচার বিষয়ে আদেশ ২৭ আগস্ট
সুনামকণ্ঠ ডেস্ক :: বেসরকারি সময় টেলিভিশনের সম্প্রচার সাত দিনের জন্য বন্ধ রাখতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের ওপর আদেশের জন্য ২৭ আগস্ট তারিখ নির্ধারণ হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ রোববার এ তারিখ ঠিক করেন। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে ১৯ আগস্ট হাইকোর্ট রুলসহ আদেশ দেন। আদেশে সময় টেলিভিশনের সম্প্রচার সাত দিনের জন্য বন্ধ রাখতে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির চেয়ারম্যানের প্রতি নির্দেশ দেওয়া হয়। সময় টেলিভিশনের মাধ্যমে নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সংবাদ পরিবেশন ও সম্প্রচার নিশ্চিতে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে সময় মিডিয়া লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে শম্পা রহমান এই রিট করেন। গণমাধ্যমের খবর অনুসারে, ১০ আগস্ট সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর পদ থেকে আহমেদ জোবায়েরকে অব্যাহতি দেওয়া হয়। সভায় পরিচালক শম্পা রহমানকে ব্যবস্থাপনা পরিচালক করার সিদ্ধান্ত হয়। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ২১ আগস্ট আহমেদ জোবায়ের আপিল বিভাগে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন, যা আপিল বিভাগের চেম্বার আদালতে ২১ আগস্ট শুনানির জন্য ওঠে। আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ২৫ আগস্ট তারিখ নির্ধারণ করেন চেম্বার আদালত। সে অনুযায়ী রবিবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হয়। আদালতে শম্পা রহমানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, সঙ্গে ছিলেন আইনজীবী ফারজানা খান ও মজিবুল হক ভূঁইয়া। আহমেদ জোবায়েরের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন। পরে আইনজীবী ফারজানা খান সাংবাদিকদের বলেন, হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আহমেদ জোবায়েরের করা আবেদনের ওপর রবিবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়েছে। আদালত ২৭ আগস্ট আদেশের তারিখ নির্ধারণ করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স