সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

শহরের পরিচ্ছন্নতা ও নাগরিকদের সুস্থ জীবন নিশ্চিতকরণে ব্যবস্থা নিন

  • আপলোড সময় : ১১-০২-২০২৫ ০৮:১২:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৫ ০৮:১২:৪৬ পূর্বাহ্ন
শহরের পরিচ্ছন্নতা ও নাগরিকদের সুস্থ জীবন নিশ্চিতকরণে ব্যবস্থা নিন
একজন লিখেছেন, ‘চাই পরিচ্ছন্ন শহর, সুস্থ-স্বাভাবিক নাগরিক জীবন’। গত সোমবার (১০ ফেব্রুয়ারি ২০২৫) তারিখের দৈনিক সুনামকণ্ঠে এমন আকাক্সক্ষার প্রতিফলন ঘটেছে একজনের লেখায়, তিনি একজন লেখক, কলামিস্ট ও সাহিত্যিক। তিনি তাঁর প্রবন্ধের শেষে লিখেছেন, “শেষ করছি- আমাদের খেলার মাঠে বাণিজ্য মেলা, পশুর হাট ইত্যাদি না করে বিকল্প ব্যবস্থা নিতে হবে। মূল কথা হচ্ছে নাগরিকদের সুবিধার জন্য অতি জরুরি ভিত্তিতে শহরে বেওয়ারিশ কুকুরের উৎপাত বন্ধ করতে হবে, নিয়মিত ময়লা-আবর্জনা সাফ করতে হবে এবং মোটামুটি স্বাভাবিক পরিবেশে যাতে নাগরিকদের পথচলা সহজ হয় সেদিকে দায়িত্বশীল কর্তৃপক্ষের পদক্ষেপ নিতে হবে। চাই পরিচ্ছন্ন শহর। সুস্থ স্বাভাবিক নাগরিক জীবনের জন্য এই দাবি সকল মানুষের।” লেখক, কলামিস্ট ও সাহিত্যিকের সঙ্গে একাত্ম হয়ে সমাজের সকলেই সকল সমস্যার সমাধান চাই। কিন্তু সমস্যা হলো আমরা নিজেরাই বা নির্দিষ্ট করে বললে নিজেদের একাংশ যেখানে প্রতিনিয়ত সমস্যা সৃষ্টি করি সেখানে আরেকাংশ সমস্যা নিরসনের প্রত্যাশা করি। প্রত্যাশা করি এজন্যে যে, আমরা নিরসন প্রত্যাশীরা রাষ্ট্র বা সরকার চালাই না, সমাজ-রাষ্ট্র-সরকার পরিচালনার ভার দিয়ে দেই অপরাংশের হাতে, যারা অনবরত সমস্যার সৃষ্টি করে। সুতরাং কোথায় কাকে কুকুরে কামড়ালো, কোথায় রাস্তায় বাতি নেই, কোথায় কে অসুস্থ, কোথায় কোন ড্রেনে ময়লা জমে আছে জনপদের এবংবিধ পরিচ্ছন্নতা ও নাগরিক সুস্থতা নিয়ে তাদের কোনও করণীয় নেই, যাকে বলে- মাথা ব্যথা নেই। তারা ক্ষমতা দখল, নয়া ঔপনিবেশিকদের দালালি, বিদেশে সম্পদ পাচার, দেশের ভেতরে বাণিজ্য ও দখল, আত্মসাৎ ও লুটপাট নিয়ে ব্যস্ত থাকেন। সুতরাং দেশের রাজনীতির সারর্থ দাঁড়ায় দুর্নীতি, আধিপত্য, সর্বস্তৃত কাঠামোগত সহিংসতা ইত্যাদির বিস্তার ও চর্চার মাধ্যমে জনগণের উপর প্রভুত্ব ব্যঞ্জক শাসন-শোষণ পরিচালনা। কোনও শহরে পরিচ্ছন্নতা বা কুকুর তাড়ানোর সঙ্গে এখনকার রাজনীতির কোনও যোগ নেই, যোগ নেই পরিচ্ছন্ন শহর, সুস্থ-স্বাভাবিক নাগরিক জীবন’ নিশ্চিত করার। বুঝতে হবে যে, রাজনীতি হলো রাষ্ট্রের ব্যাপারে অংশগ্রহণ, রাষ্ট্র চালানো, রাষ্ট্রের কাজের রূপ, লক্ষ্য ও বিষয় নির্ধারণ করা। যারা এখন রাজনীতি অর্থে রাষ্ট্র পরিচালনা করেন তাঁরা শহরের পরিচ্ছন্নতা ও সুস্থ নাগরিক জীবনকে তাঁদের রাজনীতির লক্ষ্য হিসেবে নির্ধারণ করেন না, বরং বলা যায়, তাঁরা রাজনীতিকে কৌশলে মাৎস্যন্যায়নীতিতে পর্যবসিত করে ব্যক্তিগত সম্পদসঞ্চয়ের লক্ষ্য করে তোলেছেন। তথাকথিত পরিচ্ছন্নতা ও সুস্থ নাগরিক জীবন চাইলে প্রত্যাশীদের রাষ্ট্র পরিচালনার অংশগ্রহণ করতে হবে, তার আগে নির্ধারণ করতে হবে কোন আর্থসামাজিক বিন্যাসকাঠামোর মাধ্যমে কাজটি করতে হবে। বর্তমান বিন্যাসকাঠামো টিকিয়ে রেখে তা কখনওই হবে না। আপাতত লেখক, কলামিস্ট ও সাহিত্যিকের অভিপ্রায়ের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে যথাযথ কর্তৃপক্ষের কাছে দাবি রাখছি যে, শহরের পরিচ্ছন্নতা ও নাগরিকদের সুস্থ জীবন নিশ্চিতকরণে ব্যবস্থা নিন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু