সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

জামালগঞ্জে অগ্নিকান্ডে দোকান, স’মিল ভস্মিভূত

  • আপলোড সময় : ১১-০২-২০২৫ ০৭:৫৯:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৫ ০৭:৫৯:০৮ পূর্বাহ্ন
জামালগঞ্জে অগ্নিকান্ডে দোকান, স’মিল ভস্মিভূত
জামালগঞ্জ প্রতিনিধি :: জামালগঞ্জে আগুনে পুড়ে দোকানসহ এক স’মিল পুড়ে ছাই হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের মন্নানঘাট বাজারে আগুনে পুড়ে একটি চায়ের দোকান ও স’মিল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। রবিবার রাত তিনটায় মন্নানঘাট বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের লোকজন এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। দোকানঘরের মালিক মো. হেলাল উদ্দিন ও স’মিলের মালিক মো. লাল চাঁন জানান, কিভাবে আগুন লেগেছে আমরা তা জানি না। দোকানে থাকা মো. ইউনুছ মিয়া জানান, আমি রাতে দোকানে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ আমাকে নদীর পাড় থেকে নৌকার লোকজন ডেকে ঘুম থেকে উঠায়। উঠে দেখি আমার দোকানের চতুরদিকে আগুন জ্বলছে। আমি তাৎক্ষণিক ঘরের বেড়া ভেঙে বের হই। অগ্নিকান্ডে আমার দোকানের মালামাল, নগদ টাকাসহ টিভি ফ্রিজ ও বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ব্যাপারে জামালগঞ্জ সদর ইউনিয়ন চেয়ারম্যান মো. কামাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, একটি চায়ের দোকান ও একটি স’মিল পুড়ে গেছে। তাদেরকে সহায়তা করার জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি। জামালগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ উত্তম কুমার সরকার জানান, সংবাদ পেয়ে গভীর রাতে ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনা হয়েছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানাযায়নি। উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর জানান, অগ্নিকান্ডের বিষয়ে ক্ষয়ক্ষতির বিবরণসহ জেলা প্রশাসক মহোদয়ের নিকট পাঠানো হয়েছে। সরকারি বিধি মোতাবেক সহযোগিতার ব্যবস্থা করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স