সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

প্রশিক্ষণ শেষে বিনামূল্যে ল্যাপটপ পেলেন ৮০ নারী

  • আপলোড সময় : ১০-০২-২০২৫ ০৮:৪৪:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০২-২০২৫ ০৮:৪৪:১৪ পূর্বাহ্ন
প্রশিক্ষণ শেষে বিনামূল্যে ল্যাপটপ পেলেন ৮০ নারী
স্টাফ রিপোর্টার :: ‘প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন’ প্রতিপাদ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ‘হার পাওয়ার প্রকল্পের’ আওতায় ওমেন আইটি সার্ভিস প্রোভাইডার ক্যাটাগরিতে সুনামগঞ্জ সদর উপজেলার ৮০ জন নারী প্রশিক্ষণার্থীকে অনুদান হিসেবে ল্যাপটপ দেওয়া হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) সকাল ৯টায় সুনামগঞ্জ জেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হার পাওয়ার প্রকল্পের অংশীজনদের সমন্বয়ে স্থানীয় পর্যায়ে কর্মশালা শেষে প্রধান অতিথি হিসেবে এসব ল্যাপটপ বিতরণ করেন হার পাওয়ার প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) জোহরা বেগম। অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এর আগে সকাল ১০টায় কর্মশালার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রশিক্ষণার্থী মাহফুজা আক্তার, গীতাপাঠ করেন স্বর্ণা রানী দাস। পরে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে প্রকল্প সম্পর্কিত তথ্য উপস্থাপন করেন সদর উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মো. ইমরান হোসেন। এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমাসহ প্রশিক্ষণার্থী ও অতিথিগণ। অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশ নেওয়া নারীরা বলেন, ‘হার পাওয়ার প্রকল্পে’ থেকে অনেক দক্ষতা অর্জন করেছি, যা আমাদের আগামী দিনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজ সরকারিভাবে ল্যাপটপ পেয়েছি। আমরা ঘরে বসে উপার্জন করতে পারবো। নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারকেও স্বাবলম্বী করতে পারবো। প্রধান অতিথির বক্তব্যে হার পাওয়ার প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) জোহরা বেগম বলেন, আপনারা এ প্রকল্প থেকে যতটুকু শিখেছেন ততটুকু যদি আমাদের দেশের জন্য কাজে লাগান তাহলে দেশ আরও সামনে এগিয়ে যাবে। এটাই আপনাদের কাছে আমাদের চাওয়া। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের কর্তৃক নারীদের কর্মক্ষম ও দক্ষ করে গড়ে তুলতে এই প্রশিক্ষণ ও ল্যাপটপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নারীদের স্বাবলম্বী হতে সাহায্য করবে। নারীর ক্ষমতায়ন বাড়বে। আমি চাইব এই ল্যাপটপের সঠিক ব্যবহার আপনারা করবেন। নিজেকে স্বাবলম্বী এবং দেশকে শক্তিশালী করতে প্রত্যেককে কাজ করার আহ্বান জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স