সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম পৌর প্রশাসকের সাথে জেলা পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ ভবন নির্মাণকাজ অনিয়মের সন্ধান পেয়েছে তদন্ত কমিটি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী লাইসেন্সের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জে দিনমজুরের বসতভিটার বারান্দা ভেঙে জোরপূর্বক রাস্তা তৈরি পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল দিরাইয়ে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন জলমহালে মাছ লুটের অভিযোগ রাতের আঁধারে ফসলি জমির মাটি চুরি এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
ঝুঁকিতে তিন হাওরের ৪৪৮৯ হেক্টর জমির বোরো ফসল

ধর্মপাশা ও মধ্যনগরে ১৩ স্লুইচ গেইটের ১১টি বিকল

  • আপলোড সময় : ১০-০২-২০২৫ ০৮:৩৮:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০২-২০২৫ ০৮:৪৬:৩৫ পূর্বাহ্ন
ধর্মপাশা ও মধ্যনগরে ১৩ স্লুইচ গেইটের ১১টি বিকল
চয়ন কান্তি দাস ::
ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার চারটি হাওরে থাকা ১৩টি স্লুইচ গেইটের মধ্যে ১১টি স্লুইচ গেইট যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়ে রয়েছে। এ অবস্থায় এই দুটি উপজেলার তিনটি হাওরের ৪ হাজার ৪৮৯ হেক্টর আবাদকৃত বোরো ফসল হুমকির মুখে রয়েছে। উজানের ঢল হলে স্লুইচ গেইটের পাটাতনের ফাঁক দিয়ে হাওরে পানি ঢুকে বোরো ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। দ্রুত এসব স্লুইচ গেইটগুলো মেরামতের দাবি জানিয়েছেন হাওরপাড়ের কৃষকরা। ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বছরের বোরো মৌসুমে ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার ৮২টি ছোট বড় হাওরে ৩১হাজার ৯১০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। এই দুটি উপজেলার ৮২টি হাওরের মধ্যে ৯টি হাওর সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের অধীন। হাওরগুলো হচ্ছে- চন্দ্র সোনার থাল, গুরমা, গুরমার বর্ধিতাংশ, ঘোড়াডোবা, রুই বিল, সোনামড়ল, কাইলানী, জয়ধনা ও ধানকুনিয়া। এই নয়টি হাওরের মধ্যে চন্দ্র সোনার থাল হাওরে ৩টি, সোনামড়ল হাওরে ৪টি, রুই বিল হাওরে ২টি এবং গুরমা হাওরে ৪টি স্লুইচ গেইট রয়েছে। এখানকার ১৩টি স্লুইচ গেইটের মধ্যে চন্দ্র সোনার থাল হাওরের ৩টি, সোনামড়ল হাওরে ৪টি ও গুরমা হাওরে চারটি স্লুইচ গেইট যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়ে আছে। এই তিনটি হাওরের আওতায় চার হাজার ৪৮৯ হেক্টর বোরো জমি রয়েছে। এছাড়া এই দুটি উপজেলার নয়টি হাওরের বোরো ফসলরক্ষা বাঁধে ১২০টি প্রকল্প কাজ রয়েছে। এসব প্রকল্প কাজের বিপরীতে বরাদ্দ ধরা হয়েছে ২৬ কোটি ৪৩ লাখ চার হাজার টাকা। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কৃষক বলেন, এই দুই উপজেলার স্লুইচ গেইটগুলো বেশ কয়েকবছর ধরে জোড়াতালি দিয়ে মেরামত করা হচ্ছে। ফলে মেরামত করার মাস দুয়েক যেতে না যেতেই এগুলো বিকল হয়ে পড়ে। দ্রুত এগুলো সঠিকভাবে মেরামত করা জরুরি। ধর্মপাশা উপজেলায় হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ তদারকির দায়িত্বে থাকা সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম ও মধ্যনগর উপজেলায় হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ তদারকির দায়িত্বে থাকা সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী নুর আলম বলেন, এই দুটি উপজেলায় ১৩টি স্লুইচ গেইটের মধ্যে ১১টিই বিকল রয়েছে। এসব মেরামতের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় ও মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বলেন, বিকল থাকা স্লুইচ গেইটগুলো দ্রুত সময়ের মধ্যে মেরামত করার জন্য বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তারা কথা বলবেন। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার বলেন, বিকল থাকা স্লুইচ গেইটগুলো মেরামতের জন্য দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম

নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি! দিরাইয়ে একাধিক বিদ্যালয়ে অনিয়ম