সুনামগঞ্জ , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্দোলনের জন্য ডাক আসবে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে চলতি বছরে পানিতে ডুবে ঝরেছে ৫২৬ শিশুর প্রাণ, থামবে কীভাবে জামায়াত জোট ছাড়ল খেলাফত মজলিস নাসরিন সুলতানা মেধাবৃত্তি বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা প্রখর রোদেও থামে না জীবনসংগ্রাম জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ : শফিকুর রহমান গাজী সিনড্রোম এবং তার পেছনের মনস্তত্ত্ব অয়নৃত্য’র ৩য় বর্ষপূর্তি ও বর্ষা উৎসব ‘নীল নবঘনে’ নৃত্য-সুরে বর্ষার বন্দনা, মুগ্ধ দর্শক বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তন মোকাবিলার কার্যকর উপায়: এমপি নূরুল ইসলাম নূরুল বিনামূল্যে অর্ধেক ভাগ না দেয়ায় জলমহাল দখলের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্রে নতুন কূপ খননের পরিকল্পনা উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা

সুরঞ্জিত সেনগুপ্ত পলিটেকনিকে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • আপলোড সময় : ১০-০২-২০২৫ ০৮:৩১:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০২-২০২৫ ০৮:৫৭:৩৪ পূর্বাহ্ন
সুরঞ্জিত সেনগুপ্ত পলিটেকনিকে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
দিরাই প্রতিনিধি :: দিরাই সুরঞ্জিত সেনগুপ্ত পলিটেকনিক ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও আউটসোর্সিং বিষয়ক প্রশিক্ষণের পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে ইনস্টিটিউট প্রাঙ্গণে পরিচালনা কমিটির সদস্য সিরাজ উদ দৌলার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের প্রিন্সিপাল কামনাশীষ রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আজিজুল শিকদার। প্রধান আলোচক ছিলেন সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন দিরাই সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফখর উদ্দিন চৌধুরী, সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার দাস, দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সাধারণ স¤পাদক জিয়াউর রহমান লিটন, দিরাই উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি জাকির হোসেনসহ দিরাই ও শাল্লা উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ। বক্তারা বলেন, বর্তমান প্রযুক্তির যুগে বেকারত্ব দূরীকরণ, নিজেকে ও পরিবারকে স্বাবলম্বী করে গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। কারিগরি শিক্ষা এমন একটি শিক্ষা যা পরনির্ভরশীল না হয়ে নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে শক্তি যোগায়। আজ চাকরি, বিদেশে জনশক্তি রপ্তানিসহ সর্বত্রই কারিগরি শিক্ষার গুরুত্ব বেশি। ওই প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী কারিগরি শিক্ষা অর্জন করে দেশ বিদেশে সুনামের সাথে অনেক নামি-দামি কো¤পানি ও প্রতিষ্ঠানে তাদের যোগ্যতার পরিচয় দিয়ে যাচ্ছে। তারা নিজের পরিবারের এবং সমাজের উন্নয়নে ভূমিকা রাখছেন। বক্তারা অভিভাবকদের তাদের সন্তানদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করার উপর গুরুত্ব আরোপ করে বলেন, বর্তমান শিক্ষিত বেকারদের কর্মসংস্থান তৈরিতে কারিগরি শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশ্বের সর্বত্র জনশক্তি রপ্তানিতে কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সভা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া সকল অতিথিদের সম্মাননা পুরস্কার প্রদান করেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা

কাঁচা মরিচের ‘ঝালে’ নাকাল ক্রেতা প্রতি কেজি ৩০০ টাকা