সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

শান্তিগঞ্জ পিএফজি’র আন্তঃধর্মীয় সাব কমিটি গঠন

  • আপলোড সময় : ১০-০২-২০২৫ ০৮:২৭:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০২-২০২৫ ০৮:৫৮:১০ পূর্বাহ্ন
শান্তিগঞ্জ পিএফজি’র আন্তঃধর্মীয় সাব কমিটি গঠন
স্টাফ রিপোর্টার ::
শান্তিগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর এমআইপএস প্রকল্পের সহযোগিতায় পিএফজির সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। পিএফজি’র সিনিয়র সদস্য সিরাজ মিয়ার সভাপতিত্বে ও অ্যাম্বাসেডর জিয়াউর রহমান এবং সমন্বয়কারী দোলন রানী তালুকদারের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা। সভায় সর্বসম্মতিক্রমে শান্তিগঞ্জ থানা মসজিদের ইমাম জিয়াউর রহমানকে আহ্বায়ক ও সফিকুল ইসলামকে সদস্য সচিব করে ৫ সদস্যবিশিষ্ট আন্তঃধর্মীয় সাব কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন জয়ন্ত তালুকদার, লিটন মিয়া, খোরশেদা। পরিকল্পনা সভায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা সুজনের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, জাতীয় পার্টির হারুন মিয়া, বিএনপির লিটন মিয়া, শেফালী আক্তার, সৈয়দ আলম, আওয়ামী লীগের জয়ন্ত তালুকদার, খোরশেদা, আলেয়া প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স