সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন

বিএনপি নেতা অ্যাড. নূরুল ইসলামের সমর্থনে সভা

  • আপলোড সময় : ১০-০২-২০২৫ ০৮:০৭:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০২-২০২৫ ০৮:০৭:৫৪ পূর্বাহ্ন
বিএনপি নেতা অ্যাড. নূরুল ইসলামের সমর্থনে সভা
স্টাফ রিপোর্টার :: আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর) জেলা বিএনপি’র সাবেক সাধারণ স¤পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলকে বিএনপি’র প্রার্থী হিসেবে মনোনয়নের দাবি জানিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় সুনামগঞ্জ সদর উপজেলা গৌরারং ইউনিয়নের ৩নং ওয়ার্ড, মোল্লাপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড ও সুরমা ইউনিয়নের ৭নং ওয়ার্ড এবং বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পৃথক স্থানে সভার আয়োজন করে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। সভায় বক্তব্য রাখেন ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন গ্রামের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় তারা বলেন, অ্যাড. নূরুল ইসলাম নূরুল তৃণমূলের জনপ্রিয় নেতা। আওয়ামী লীগ সরকারের শাসনামলে তিনি বিভিন্ন সময় হামলা-মামলার শিকার হয়েছেন। তবুও তিনি দলের হাল ছাড়েননি। দলীয় নেতাকর্মীদের সংগঠিত করে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন। তিনি সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর তথা জেলাবাসীর ভরসার জায়গা হয়ে উঠেছেন। আগামীদিনে সুনামগঞ্জ জেলার উন্নয়নের জন্য তিনিই যোগ্য নেতা। তার মাধ্যমেই সুনামগঞ্জের অভূতপূর্ব উন্নয়ন সম্ভব বলে আমরা বিশ্বাস করি। এছাড়া সুনামগঞ্জে বিএনপিকে সুসংগঠিত রাখতে তার বিকল্প নেই। বক্তারা আরো বলেন, অ্যাড. নূরুল হক নূরুলকে ধানের শীষ প্রতীকের প্রার্থী মনোনীত করলে এই আসনে বিএনপি’র বিজয় সুনিশ্চিত হবেই। জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম রাজু জানান, ধারাবাহিক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে সুনামগঞ্জ সদর উপজেলা ও বিশ্বম্ভরপুর উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ডে প্রচার সভা অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক