সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশেষ এলার্মে রক্ষা পেল স্বর্ণের দোকান, স্বর্ণসহ চক্রের সদস্য গ্রেপ্তার হক মার্কেট কি আক্রোশের শিকার? ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক, রহস্য উদঘাটনের দাবি ধানমন্ডিতে সাংবাদিকদের সঙ্গে জামায়াত কর্মীদের যা ঘটেছিল ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়ম ও স্বজনপ্রীতির প্রতিবাদে মানববন্ধন পেটের তাগিদে মাছ ধরছে জেলেরা রাজপথে বিএনপি’র শোডাউন, আওয়ামী লীগের তৎপরতা নেই শহরের প্রাণকেন্দ্রে হক ফার্মেসি ও পপুলার ইলেক্ট্রনিক্সে চুরি আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে প্রশাসনিক ভবনে তালা খোলা হয়েছে কন্ট্রোলরুম, আশ্রয়কেন্দ্র ও মেডিকেল টিম প্রস্তুত বড় বন্যার শঙ্কা নেই শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা, সঙ্গে স্বর্ণালঙ্কার ও ডলার-পাউন্ড সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী বিশ্বম্ভরপুরে মব সৃষ্টি করে বসতঘরে আগুন দেয়ার ঘটনায় মামলা নেয়ার নির্দেশ আদালতের সিলেটের ডিসি সারওয়ার আলমকে হঠাৎ প্রত্যাহার ইলিয়াস আলীর গুমের বিষয়ে জবানবন্দিতে যা বললেন সেনাসদস্য ইমরুল পাহাড়ি ঢলে জাফলংয়ে ভেসে গেছে দোকানপাট, সাদাপাথর বন্ধ ঘোষণা সংগীত উৎসবে মুগ্ধতা ছড়ালেন শিল্পীরা বিশ্বম্ভরপুরে চুরির অভিযোগে যুবককে গণপিটুনি, বাড়িতে অগ্নিসংযোগ সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবি

বিএনপি নেতা অ্যাড. নূরুল ইসলামের সমর্থনে সভা

  • আপলোড সময় : ১০-০২-২০২৫ ০৮:০৭:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০২-২০২৫ ০৮:০৭:৫৪ পূর্বাহ্ন
বিএনপি নেতা অ্যাড. নূরুল ইসলামের সমর্থনে সভা
স্টাফ রিপোর্টার :: আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর) জেলা বিএনপি’র সাবেক সাধারণ স¤পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলকে বিএনপি’র প্রার্থী হিসেবে মনোনয়নের দাবি জানিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় সুনামগঞ্জ সদর উপজেলা গৌরারং ইউনিয়নের ৩নং ওয়ার্ড, মোল্লাপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড ও সুরমা ইউনিয়নের ৭নং ওয়ার্ড এবং বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পৃথক স্থানে সভার আয়োজন করে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। সভায় বক্তব্য রাখেন ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন গ্রামের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় তারা বলেন, অ্যাড. নূরুল ইসলাম নূরুল তৃণমূলের জনপ্রিয় নেতা। আওয়ামী লীগ সরকারের শাসনামলে তিনি বিভিন্ন সময় হামলা-মামলার শিকার হয়েছেন। তবুও তিনি দলের হাল ছাড়েননি। দলীয় নেতাকর্মীদের সংগঠিত করে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন। তিনি সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর তথা জেলাবাসীর ভরসার জায়গা হয়ে উঠেছেন। আগামীদিনে সুনামগঞ্জ জেলার উন্নয়নের জন্য তিনিই যোগ্য নেতা। তার মাধ্যমেই সুনামগঞ্জের অভূতপূর্ব উন্নয়ন সম্ভব বলে আমরা বিশ্বাস করি। এছাড়া সুনামগঞ্জে বিএনপিকে সুসংগঠিত রাখতে তার বিকল্প নেই। বক্তারা আরো বলেন, অ্যাড. নূরুল হক নূরুলকে ধানের শীষ প্রতীকের প্রার্থী মনোনীত করলে এই আসনে বিএনপি’র বিজয় সুনিশ্চিত হবেই। জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম রাজু জানান, ধারাবাহিক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে সুনামগঞ্জ সদর উপজেলা ও বিশ্বম্ভরপুর উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ডে প্রচার সভা অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশেষ এলার্মে রক্ষা পেল স্বর্ণের দোকান, স্বর্ণসহ চক্রের সদস্য গ্রেপ্তার

বিশেষ এলার্মে রক্ষা পেল স্বর্ণের দোকান, স্বর্ণসহ চক্রের সদস্য গ্রেপ্তার