সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

শোষিতের দুঃখনাশা মন্ত্রগীতে বাউল করিমের বেহালা বাজুক

  • আপলোড সময় : ০৯-০২-২০২৫ ১২:০৭:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০২-২০২৫ ১২:০৭:৩২ পূর্বাহ্ন
শোষিতের দুঃখনাশা মন্ত্রগীতে বাউল করিমের বেহালা বাজুক
দিরাই উপজেলার উজানধল গ্রামের মাঠে গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি ২০২৫) বাউল শাহ আব্দুল করিমের ১০৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনের লোকউৎসব অনুষ্ঠানের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ড. মোহম্মদ ইলিয়াস মিয়া। তাঁর ভাষণে তিনি বলেছেন, “বাউল সম্রাট শাহ আব্দুল করিমকে মানুষ ভালোবাসে বলেই হৃদয়ের টানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এখানে ছুটে এসেছেন। তাঁর গানের মূল কথাই হচ্ছে মানুষের কল্যাণ ও মুক্তি। তার স্মৃতি বিজড়িত উজান ধলের মাঠে আজকের অনুষ্ঠানই প্রমাণ করে তিনি কতটা জনপ্রিয়। তিনি আমাদের জন্য যা সৃষ্টি করে গেছেন, তার সৃষ্টিচর্চা আরও বাড়াতে হবে। সকল শ্রেণিপেশার জনগণকে তার স্মৃতি ধরে রাখতে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।” আমরা তাঁর মতামতের সঙ্গে পুরোপরি না হলেও অধিকাংশ ক্ষেত্রে একমত পোষণ করছি এবং তাঁকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা বাউল করিমকে ‘সম্রাট’ বলে অভিহিত করে নিপীড়িত মানুষের কাছ থেকে দূরে সরিয়ে দিতে চাই না। তিনি সম্রাট ছিলেন না, ছিলেন সাধারণ শোষিত-নিপীড়িত মানুষের প্রাণের মানুষ, যাকে বলে বন্ধুজন। তার সৃষ্টির পরতে পরতে সাধারণ মানুষের দুঃখজয়ের মন্ত্রগীত অনুরণিত হয়েছে। তিনি শ্রেণিহীন সমাজের স্বপ্ন দেখেছিলেন এবং সেই স্বপ্নের জয়গান গেয়েছেন তাঁর গানে গানে। তাঁর সঙ্গে মানুষের প্রভু-দাসের সম্পর্ক ছিল না। সম্রাট উপাধিটি প্রভু ও দাসত্বের সম্পর্ককে অবতারণা করে, সেখানে বন্ধুজনের সহমর্মিতার বন্ধন নেই, আছে মানুষে মানুষে বিচ্ছিন্নতার বীজ। আমরা ভুলে যেতে চাই না যে, এই বিশেষ উপাধি করিমকে শোষিত শ্রেণির মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করে শাসক শ্রেণির কাছে অন্তরীণ করার দ্যোতকতার প্রতীক। তাছাড়া অতীব পরিতাপের বিষয় যে ইতোমধ্যে বহুজাতিক বাণিজ্যসংস্থা বাউল করিমকে বিশ্বব্যাপী পণ্য করে তোলেছে, তার পরিকল্পনা অনুসারে হচ্ছে লোকোৎসব। কিন্তু কথা ছিল, এই লোকোৎসবের আয়োজন ও পৌরোহিত্য থাকবে লোকায়তিক সমাজের সাধক আউল-বাউল-ফকিরদের জিম্মায়। তাঁদের সঙ্গে তাদের বন্ধু হাওরপাড়ের হাজার হাজার লুঙ্গি-নেংটি পরা উৎসাহী মানুষেরা, সেখানে নাচবে গাইবে তাদের নিজেদের মতো করে। আমরা আশা করি করিম তার নিজের উচ্চতায় ও মর্যাদায় একদিন না একদিন ফিরে আসবেন। তাঁকে সম্রাট হয়ে পুঁজির প্রভুত্বের ছাতার তলায় বসে বেহালা ধরতে হবে না। হাওরের মুক্ত উদার নিসর্গের বুকে দখিনের বসন্তবাতাসে তাঁর বেহালার সুর ভেসে বেড়াবে অপার আশির্বাদের মতো, শোষিত মানুষের দুঃখনাশা মন্ত্রগীতের সুরে উজ্জীবিত হবে বৈষম্যহীনতার বাতাসে বিমোহিত উদার আকাশের নীচে দিগন্তজুড়া ফসলের মাঠ। এই প্রত্যাশা নিয়ে বার বার বলি, হাওরের আকাশে বাতাসে লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত মানুষের দুঃখনাশা মন্ত্রগীতে করিমের বেহালা বাজুক।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি