সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

দোয়ারাবাজারে বিধবাকে প্রভাবশালীদের বেধড়ক মারপিট

  • আপলোড সময় : ০৮-০২-২০২৫ ১১:৩০:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০২-২০২৫ ১২:০১:৪৯ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে বিধবাকে প্রভাবশালীদের বেধড়ক মারপিট
দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজার উপজেলা সীমান্তে তুচ্ছ বিষয় নিয়ে সালেহা বেগম নামের ষাটোর্ধ এক বিধবাকে বেধড়ক মারপিট করে আহত করেছে প্রভাবশালী প্রতিপক্ষ। শনিবার দুপুরে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানাযায়, শনিবার দুপুরে পেকপাড়া গ্রামের মৃত মিজানুর রহমানের পুত্র সৈয়দ ইব্রাহিম নিজের জায়গা থেকে বাঁশ কাটতে গেলে একই গ্রামের আব্দুল কাদির ও তার পুত্র খোরশেদ মিয়া তাদের বাড়ি ঘরে হামলা করে। এসময় বাড়িতে কোন পুরুষ লোক না থাকায় বিধবা সালেহা বেগমের ওপর উপর্যুপরি কিলগুঁতো দিতে থাকে। এক পর্যায়ে উত্তেজিত হয়ে প্রতিপক্ষের লোকজনের বেধড়ক মারধরে সালেহা বেগম আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা এসে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠান। এ ঘটনায় আহত পরিবারের পক্ষে দোয়ারাবাজার থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আহত সালেহা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, তাদের অত্যাচারে অতিষ্ঠ সীমান্ত এলাকার মানুষ। এখনো তাদের আধিপত্য থেমে নেই। সৈয়দ ইব্রাহিম বলেন, পেকপাড়া গ্রামের আব্দুল কাদির ও তাদের পুত্রেরা সীমান্ত এলাকায় প্রভাবশালী। পুলিশের কাছে অভিযোগ করেও কোন প্রতিকার পাওয়া যায় না। তিনি আর বলেন, আমরা নিরীহ মানুষ। তাদের কাছে সমাজবাসীও জিম্মি। তারা আমাদের বসত বাড়ি ও জমিজমা জবর দখল করতে চায়। আমরা এদের কবল থেকে নিরাপত্তা ও বয়োবৃদ্ধা মাকে মারধরের বিচার চাই। অভিযোগের বিষয়ে জানতে আব্দুল কাদিরের সাথে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক বলেছেন, আহত পরিবার প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দিলে হামলাকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স