সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন
নাটাব’র মতবিনিময় সভা

সুনামগঞ্জে যক্ষ্মায় আক্রান্ত ৪৭৮৭ জন

  • আপলোড সময় : ০৮-০২-২০২৫ ১১:২৫:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০২-২০২৫ ১২:০২:২৩ পূর্বাহ্ন
সুনামগঞ্জে যক্ষ্মায় আক্রান্ত ৪৭৮৭ জন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলায় যক্ষ্মায় আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে ৪৭৮৭। এর মধ্যে চিকিৎসাধীন রয়েছেন ৩৮৫২ জন। তাদের মধ্যে শিশু রোগী ৩৫৪ এবং এমডিআর রোগী ৩০ জন। গতকাল শনিবার সকালে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি নাটাব সুনামগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানান হীড বাংলাদেশ সুনামগঞ্জের জেলা সুপারভাইজার হাসানুজ্জামান শাহ। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নাটাব সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু। নাটাব’র সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্যের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বক্ষব্যাধি ক্লিনিক সুনামগঞ্জের কনসালটেন্ট ডা. অতনু ভট্টাচার্য। তিনি তাঁর বক্তব্যে টার্গেট গ্রুপ শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত থেকে সমাজের সাথে মিশে আছেন। আপনাদের মাধ্যমে যক্ষ্মারোগ শনাক্ত করা খুবই সহজ বলে আমি মনে করি। মনে রাখবেন বর্তমানে যক্ষ্মারোগ বিনামূল্যের চিকিৎসায় সম্পূর্ণরূপে ভাল হয়। কাজেই সমাজের দায়িত্বশীল লোক হিসেবে যক্ষ্মারোগ শনাক্তকরণে আপনারা এগিয়ে আসবেন এই আশাবাদ ব্যক্ত করছি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার ডা. রাজেশ। আরো বক্তব্য রাখেন হীড বাংলাদেশের সুনামগঞ্জ জেলা সুপারভাইজার হাসানুজ্জামান শাহ, শিক্ষক মোশাররফ হোসেন প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি

উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি