সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি

গুমের ঘটনা তদন্ত ও বিচারে কমিশন গঠন করবে সরকার

  • আপলোড সময় : ২২-০৮-২০২৪ ১১:৫৬:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৪ ১১:৫৬:৪৬ অপরাহ্ন
গুমের ঘটনা তদন্ত ও বিচারে কমিশন গঠন করবে সরকার
শেখ হাসিনা সরকারের সময়ে প্রতিটি গুমের ঘটনার তদন্ত ও বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার একটা কমিশন গঠন করবে। সরকারের পক্ষ থেকে শিগগির এ বিষয়ে ঘোষণা দেয়া হবে।
বুধবার (২১ আগস্ট) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, প্রত্যেকটি গুমের ঘটনার তদন্ত নিশ্চিত করা হবে। এজন্য সরকার একটা কমিশন গঠনের চিন্তাভাবনা করছে। শিগগির এ বিষয়ে ঘোষণা দেয়া হবে।
প্রেস সচিব বলেন, কমিশন গঠনের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কেবিনেটে আলোচনা হয়েছে। শ্রীলঙ্কায় একটা কমিশন আছে। সেটি বিবেচনায় নিয়ে ওই আদলে কমিশন গঠনের বিষয়টি কেবিনেট চিন্তাভাবনা করছে।
ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়। গত সরকারের সময়ে আইন-শৃঙ্খলা বাহিনীর দ্বারা গুম হওয়ার বিষয়টি দেশ ও দেশের বাইরে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর বুধবার এ বিষয়ে তদন্ত ও বিচারের ঘোষণা দেয়া হলো।
আন্তর্জাতিক গুম প্রতিরোধ কনভেনশনে সই করার প্রসঙ্গ উল্লেখ করে শফিকুল আলম বলেন, গুমের বিষয়ে ইন্টারন্যাশনাল যে কনভেনশন আছে, সেটাতে আগের সরকার সই করেনি। আমরা এটাতে সই করবো। হয়তো ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আগেই সই করা হবে।
প্রেস সচিব জানান, শেখ হাসিনার সরকারের সময় অনেক মানুষ গুম হয়েছে। মানবাধিকার সংগঠন অধিকারের হিসাব মতে, সাতশ’র বেশি মানুষ গুম হয়েছে। এর মধ্যে ১৫০ জনের বেশির এখনো কোনো হিসাব নেই। সরকার শিগগির একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দেবে বলে জানান শফিকুল আলম।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর