সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

ভাটিপাড়া ইউনিয়নে কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৮-০২-২০২৫ ১১:২৩:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০২-২০২৫ ১১:২৩:৩৮ অপরাহ্ন
ভাটিপাড়া ইউনিয়নে কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত
দিরাই প্রতিনিধি :: সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়ন কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ভাটিপাড়া ইউনিয়নের সুতারগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষক দলের আহ্বায়ক সালাহ উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব শহীদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা বিএনপির সাবেক সমাজসেবা সম্পাদক মাসুক মিয়া। স্বাগত বক্তব্য রাখেন জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান শিহাব। বক্তব্য রাখেন ভাটিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ স¤পাদক নবাব তালুকদার, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক লেচু মিয়া, ভাটিপাড়া ইউনিয়ন বিএনপি ১নং ওয়ার্ড সভাপতি রজব আলী, ২নং ওয়ার্ড কৃষক দলের নেতা শাহজাহান মিয়া, ৭নং ওয়ার্ড সভাপতি নগেন্দ্র দাস, বিএনপি নেতা ইউপি সদস্য শাহাদীব তালুকদার, উপজেলা জাসাসের আহ্বায়ক সৈদুর রহমান তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল হক চৌধুরী টিপু, ভাটিপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ স¤পাদক মানিক সামাদ তালুকদার, কৃষক দল নেতা ইউসুফ আল আজাদ, তারিফ আলী, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য রবীন্দ্র দাস, যুবদল নেতা আংগুর মিয়া, আবু সালাম প্রমুখ। সভায় কৃষকরা দাবি করেন হাওরের খাল বিল নালাগুলো খনন করলে হাওরের জলাবদ্ধতা দূর হবে। বিএনপি ক্ষমতায় গেলে নদী ও খাল খনন কর্মসূচির ফিরিয়ে আনতে হবে। বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করলে শহীদ জিয়ার খাল কাটা ও নদী খনন কর্মসূচি পুনঃপ্রবর্তন করা হবে এবং প্রকৃত কৃষকদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি