সুনামগঞ্জ , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ , ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যনগরের গুমাই নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন মে দিবসে সবেতনে ছুটি ও ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ স্থানীয় সরকার নির্বাচন সামনে মাঠ গোছাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা সোনালী চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন : বিলুপ্তির পথে ৬ গ্রাম ২৮ এপ্রিল থেকে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি আবহাওয়ার বিরূপ আচরণে হাওরের কৃষি : এখনই সমন্বিত পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো আরও ৭০০০ মে. টন ডিজেল সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় একটি সেতুর প্রতীক্ষায় কয়েক প্রজন্ম শ্রমিক সংকট ও জলাবদ্ধতায় বাড়ছে দুশ্চিন্তা আবহাওয়ার বিরূপ আচরণ : সংকটে হাওরাঞ্চলের কৃষি অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি : প্রধানমন্ত্রী বিশ্বম্ভরপুরে মোটরসাইকেল চালকের গলাকাটা লাশ উদ্ধার সিলেটের নতুন বিভাগীয় কমিশনার মশিউর রহমান শহরে অর্ধ কোটি টাকার স্বর্ণ ও ডলার চুরির ঘটনায় গ্রেফতার ৫ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই, সূচি প্রকাশ ফসলরক্ষা বাঁধের কাজ নিয়ে ক্ষোভ দোয়ারাবাজারে যুবকের ওপর হামলা প্রতিবন্ধী কৃষকের জমির ধান কেটে নেওয়া ও হামলার প্রতিবাদে মানববন্ধন অপ্রয়োজনীয় স্থানে বজ্র নিরোধক দন্ড স্থাপন, কাজে আসেনি তালগাছ প্রকল্পও

শিক্ষার উন্নয়নে আমাদের সবাইকে কাজ করতে হবে : জেলা প্রশাসক

  • আপলোড সময় : ০৮-০২-২০২৫ ১০:২৭:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০২-২০২৫ ১০:২৭:৪৩ পূর্বাহ্ন
শিক্ষার উন্নয়নে আমাদের সবাইকে কাজ করতে হবে : জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার :: জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন, শিক্ষা ক্ষেত্রে সুনামগঞ্জ জেলা অনেক পিছিয়ে রয়েছে। কাজেই সুনামগঞ্জ জেলার শিক্ষার উন্নয়নে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। কোমলমতি বাচ্চাদের লেখাপড়ায় উৎসাহী করতে হবে। ছেলেমেয়েরা লেখাপড়া করে কে কোথায় যাবে তা আমরা কেউ জানিনা। দেশের বিদ্যালয়গুলো আমাদের সকলের। সুতরাং প্রতিষ্ঠানগুলোর মান উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। তিনি শুক্রবার সকালে সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের সাদকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। সাদকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেইট ও বাউন্ডারি দেয়াল নির্মাণ করে দেয়ার জন্য লন্ডনপ্রবাসী আবুল আজাদকে সংবর্ধনা প্রদান উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক আরও বলেন, দেশ-সমাজকে এগিয়ে নিতে হলে শিক্ষার বিকল্প নেই। লন্ডনপ্রবাসী গীতিকার ও নাট্যকার আবুল আজাদ, সাদকপুর প্রাথমিক বিদ্যালয়ের গেইট এবং বাউন্ডারি দেয়াল নির্মাণ করে দিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। তার একটি মেয়ে লন্ডনে লেখাপড়া করে ডাক্তার হচ্ছে শুনে লন্ডন প্রবাসী আবুল আজাদকে তিনি ধন্যবাদ জানান। তিনি বলেন, লন্ডনপ্রবাসী আবুল আজাদের ন্যায় সমাজের বিত্তবানরা এরকম মহতী কাজে এগিয়ে আসবেন এই আশাবাদ করি। সুনামগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ এনামুল হক মোল্লার সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ, দৈনিক সুনামগঞ্জের ডাক সম্পাদক ও প্রকাশক এবং সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেরগুল আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস। প্রধান শিক্ষক বিপ্লব দাস ও একেএম কামরুজ্জামান মাসুমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ জহুর মিয়া। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার দেব। বক্তব্য রাখেন কলিম শাহ বাউল সংঘের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হান্নান। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ সাইফুল ইসলাম এবং গীতাপাঠ করেন আলো রানী দাস। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি জেলা প্রশাসক ও অন্যান্য অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। সবশেষে জেলা প্রশাসক মোহাম্মদ ড. ইলিয়াস মিয়া ও সংবর্ধিত ব্যক্তিত্ব লন্ডন প্রবাসী আবুল আজাদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সাবের হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
স্থানীয় সরকার নির্বাচন সামনে মাঠ গোছাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা

স্থানীয় সরকার নির্বাচন সামনে মাঠ গোছাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা