সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর

বাংলা ইশারা ভাষা দিবস উদযাপিত

  • আপলোড সময় : ০৮-০২-২০২৫ ১২:৩৮:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০২-২০২৫ ১২:৩৯:১৯ পূর্বাহ্ন
বাংলা ইশারা ভাষা দিবস উদযাপিত
স্টাফ রিপোর্টার ::
‘এক ভুবন এক ভাষা, চাই সর্বজনীন ইশারা ভাষা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জ জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা. মো. তানজিল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শহর সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেন, আরডিএসএ’র নির্বাহী পরিচালক মো. মিজানুল হক সরকার প্রমুখ। আলোচনা সভায় বক্তারা ইশারা ভাষার গুরুত্ব এবং সর্বজনীন ব্যবহারের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন। তারা বলেন, ইশারা ভাষা কেবল বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের যোগাযোগের মাধ্যম নয়, এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। বক্তারা আরও বলেন, ইশারা ভাষার প্রসার এবং উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। সভায় জানানো হয় বর্তমানে সুনামগঞ্জ জেলায় বাক প্রতিবন্ধী লোক রয়েছেন ৩৮৪৪ জন, যার মধ্যে পুরুষ ২১৫৫ জন, মহিলা ১৬৮৮ জন ও হিজড়া ১ জন। শ্রবণ প্রতিবন্ধী রয়েছেন ২৫৩৩ জন, যার মধ্যে পুরুষ ১৩০৩ জন, মহিলা ১২২৯ জন ও হিজড়া ১ জন। এছাড়া প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, সনামগঞ্জ শুরু থেকে এখন পর্যন্ত ৫২ জন বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের বিনামূল্যে হেয়ারিং এইড (শ্রবণ যন্ত্র) প্রদান করেছে বলেও জানানো হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসন ও সমাজসেবা কর্মকর্তাগণ এবং প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি