সুনামগঞ্জ , সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ থেকে শিমুলবাগান যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় হতাহত ‎জামালগঞ্জে পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ ‎পাগনার হাওরে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষ, আহত ১১ জামালগঞ্জে মহিষ চুরির সন্দেহে আটক দুই ও মাংস জব্দ নিখোঁজের পর ধানক্ষেতে মিলল ৭ বছরের শিশুর লাশ, দোয়ারাবাজারে তোলপাড় ‎জামালগঞ্জে টানা বৃষ্টিতে হাওরে জলাবদ্ধতা, ব্যাপক ফসলহানি হাওর বাঁচাও আন্দোলনের নেতা আজাদ মিয়া হত্যার দ্রুত ন্যায়বিচার চাই পণাতীর্থে লাখ লাখ পুণ্যার্থীর ঢল শাল্লায় ‘সমন্বয়কের পিআইসি’ : ফসলহানির ঝুঁকির সঙ্গে মানুষের দুর্ভোগ সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি বাঁধের কাজ, শঙ্কায় কৃষক জনগণের উন্নয়নই বিএনপির মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতকই থাকছে নদী ও খাল দখলকারীরা সাবধান হয়ে যান : কৃষিমন্ত্রী সুনামগঞ্জ জেলা পরিষদের দায়িত্ব নিলেন মিজানুর রহমান চৌধুরী পণতীর্থে মহাবারুণী স্নান আজ দখল হওয়া খালগুলো উদ্ধার করা হবে সড়কের উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ ‎মাসব্যাপী কিরাআত প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হাওরের বাঁধ: ‘আমরা আরম্ভ করি শেষ করি না...’ এখন থেকে কোনো ধরনের ঘুষ-দুর্নীতি সহ্য করা হবে না : বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী

সুনামগঞ্জের ৫টি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

  • আপলোড সময় : ০৮-০২-২০২৫ ১২:৩০:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০২-২০২৫ ১২:৩০:১৮ পূর্বাহ্ন
সুনামগঞ্জের ৫টি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা
স্টাফ রিপোর্টার :: আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের ৫টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই পাঁচটি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়। জামায়াত মনোনীত প্রার্থীরা হলেন- সুনামগঞ্জ-১ আসনে (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা-মধ্যনগর) উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান (আমীর, সুনামগঞ্জ জেলা জামায়াত), সুনামগঞ্জ-২ আসনে (দিরাই-শাল্লা) অ্যাডভোকেট মুহাম্মদ শিশির মনির (আইনজীবী, আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট), সুনামগঞ্জ-৩ আসনে (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) অ্যাডভোকেট ইয়াছিন খান (আইনজীবী, এপিপি, জজ কোর্ট, সিলেট), সুনামগঞ্জ-৪ আসনে (সুনামগঞ্জ সদর-বিশম্ভরপুর) অ্যাডভোকেট মুহাম্মদ শামসউদদীন (আইনজীবী, জজ কোর্ট, সুনামগঞ্জ) এবং সুনামগঞ্জ-৫ আসনে (ছাতক-দোয়ারাবাজার) মাওলানা আব্দুস সালাম আল মাদানী (অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, গোবিন্দনগর ফাজিল মাদ্রাসা)। সুনামগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ আবদুল্লাহ জানান, বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে সুনামগঞ্জের পাঁচটি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চলের পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। সুনামগঞ্জ জেলা আমায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খানও বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ