সুনামগঞ্জ , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম বিপুল পরিমাণ ভারতীয় মদ-বিড়িসহ আটক ১ নতুন যোগ্য নৃত্যশিল্পীদের মাঝে নাচের প্রদীপ প্রজ্জ্বলন করতে চাই দিরাইয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ

সরিষা চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস

  • আপলোড সময় : ০৭-০২-২০২৫ ০১:৪৮:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০২-২০২৫ ০১:৪৮:৩২ পূর্বাহ্ন
সরিষা চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস
স্টাফ রিপোর্টার :: বিনা উদ্ভাবিত সরিষার উন্নত জাত বিনাসরিষা-৯ , বিনাসরিষা-১১ এবং বিনাসরিষা-১৪ এর প্রায়োগিক পরীক্ষণ মূল্যায়ন ও চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে সুনামগঞ্জে কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন করা হয়েছে। বৃহ¯পতিবার (৬ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ সদর উপজেলার মুসলিমপুরে বিনা উপকেন্দ্রের আয়োজনে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ও বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে এই মাঠ দিবস পালন করা হয়। সুনামগঞ্জ বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএসও) মো. শেফাউর রহমানের সভাপতিত্বে মাঠ দিবসে ভার্চ্যুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহের মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম, ময়মনসিংহ বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মাহাবুবুল আলম তরফদার, উপপ্রকল্প পরিচালক আশিকুর রহমান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাকিবুল আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আল আমিন, আমজাদ হোসেন প্রমুখ। মাঠ দিবসে অর্ধশত কৃষক অংশগ্রহণ করেন। উল্লেখ্য, এবছর সুনামগঞ্জ জেলায় ৪২০ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। ৬৭২ মেট্রিকটন সরিষা উৎপাদন হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী