সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের উন্নয়নই বিএনপির মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতকই থাকছে নদী ও খাল দখলকারীরা সাবধান হয়ে যান : কৃষিমন্ত্রী সুনামগঞ্জ জেলা পরিষদের দায়িত্ব নিলেন মিজানুর রহমান চৌধুরী পণতীর্থে মহাবারুণী স্নান আজ দখল হওয়া খালগুলো উদ্ধার করা হবে সড়কের উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ ‎মাসব্যাপী কিরাআত প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হাওরের বাঁধ: ‘আমরা আরম্ভ করি শেষ করি না...’ এখন থেকে কোনো ধরনের ঘুষ-দুর্নীতি সহ্য করা হবে না : বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী মিজান চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক শিলা বৃষ্টিতে বোরো ফসল আক্রান্ত, আগাম বন্যার শঙ্কায় কৃষক অপরিকল্পিত ফসল রক্ষা বাঁধে জলাবদ্ধতা, কৃষকের স্বপ্নভঙ্গের শঙ্কা মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুনে পুড়ছে প্রবাসী শ্রমিকদের জীবন শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর হাওরে আশা-নিরাশার দোলাচল জামালগঞ্জে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ঈদ উপহার বিতরণ সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল এমপি কলিম উদ্দিন মিলনকে সংবর্ধনা প্রদান জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

স্কুলপর্যায়ে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন

  • আপলোড সময় : ০৭-০২-২০২৫ ০১:৪০:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০২-২০২৫ ০১:৪০:৪০ পূর্বাহ্ন
স্কুলপর্যায়ে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন
স্টাফ রিপোর্টার :: স্কুলপর্যায়ে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এফআইভিডিবি’র ‘স্ট্রেংদেনিং স্মলহোল্ডার ফার্মস অ্যান্ড রুরাল এন্টারপ্রাইজেস টু বেটার কোপ উইথ ক্লাইমেট চেঞ্জ ইন দ্য ভালনারেবল হাওর রিজিয়ন অব বাংলাদেশ’ নামের একটি প্রকল্পের অধীন এই কার্যক্রম বাস্তবায়নের জন্য জার্মানভিত্তিক উন্নয়নসংস্থা ওয়েল্ট হাঙ্গার হিলফে’র অর্থায়নে স্কুলপর্যায়ে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার রতারগাঁও স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এই ক্যাম্পেইনে বক্তব্য রাখেন রতারগাঁও স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুহসিন আহমদ ইয়াসিন, রুরাল ডেভেলপমেন্ট এন্ড সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (আরডিএসএ) নির্বাহী পরিচালক মিজানুল হক সরকার, এফআইভিডিবি আরইসিসি প্রকল্পের প্রজেক্ট কোঅর্ডিনেটর মো. হাসনাইন, টেকনিক্যাল স্পেশালিস্ট অ্যাডভোকেসি সুলতান মাহমুদ, সাংবাদিক হাসান বশির, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তোফায়েল আহমদ প্রমুখ। ক্যাম্পেইনে পুষ্টিমানসম্পন্ন ও নিরাপদ খাদ্য তৈরি, খাবার গ্রহণ বিষয়ে সচেতনতার জন্য রান্নার কৌশল এবং পুষ্টিমানহীন অস্বাস্থ্যকর খাবার সম্পর্কে ধারণা দেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, এফআইভিডিবি সুনামগঞ্জের হাওর এলাকায় ১০০টি গ্রামে ২০ হাজার প্রান্তিক কৃষককে জলবায়ুবান্ধব, টেকসই জৈব প্রযুক্তির সাহায্যে নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য কাজ করে যাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স